ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
ছুটির কবলে দেশ, ঢাকার সড়ক ফাঁকা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 5 October, 2022, 2:32 PM

ছুটির কবলে দেশ, ঢাকার সড়ক ফাঁকা

ছুটির কবলে দেশ, ঢাকার সড়ক ফাঁকা

বিজয়া দশমী, সাপ্তাহিক ছুটি ও ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পাঁচদিনের ছুটির কবলে পড়তে পারে দেশ। এর মধ্যে আজ বুধবার প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দুর্গাপূজা উপলক্ষে আজ সরকারি ছুটিতে বন্ধ রয়েছে ব্যাংক, পুঁজিবাজারসহ সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) একদিন ছুটি নিলে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।

রবিবার ঈদে মিলাদুন্নবীর ছুটি। অর্থাৎ টানা পাঁচদিনের ছুটি। আর এ ছুটির ফাঁদে রাজধানী ঢাকা প্রায় ফাঁকা, নেই যানজটও।

আজ বুধবার (৫ অক্টোবর) রাজধানীতে গাড়ির তেমন চাপ নেই। টানা চারদিন স্বাভাবিক সরকারি ছুটির কারণে পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট অনেকেই ছুটিতে রয়েছেন। এতে করে গণপরিবহনের সংখ্যাও অনেক কম। মোড়ে মোড়ে ট্রাফিক পুলিশ সদস্যদের অন্যান্য দিনের তুলনায় আজ বিশ্রাম নিতে দেখা গেছে। গণপরিবহন চললেও অর্ধেকের বেশি আসন সংখ্যা ফাঁকা দেখা গেছে।

এক বাস চালক বলেন, সকালে গাড়ি নিয়ে বের হয়েছি। বেলা ১১টা পর্যন্ত ভাড়া তুলেছি দুই থেকে আড়াইশো টাকার মতো। রাস্তায় যাত্রী নেই। আজ মালিককে দেবো কী আর নিজেরা নেবো কী?

রিকশাচালক সবুজ ইসলাম বলেন, আজ ছুটির দিন জানতাম না। রাস্তায় এসে দেখি যাত্রী নেই। এখন পর্যন্ত দুইজন যাত্রী পেয়েছি। একজন ভাড়া দিয়েছে ২০ টাকা আরেকজনের কাছ থেকে ভাড়া পেয়েছি ৪০ টাকা।

টানা ছুটির কারণে মঙ্গলবার (৪ অক্টোবর) সন্ধ্যা ও রাতে ঢাকা ছেড়েছেন বহু মানুষ। রাজধানীর বাস ও রেলস্টেশন, লঞ্চ ঘাটে ভিড় দেখা যায়। আজ বুধবার ও বৃহস্পতিবারও ঢাকা ছাড়বে অনেকেই।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status