ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
বাংলাদেশ সময় অনুযায়ী ত্রিদেশীয় সিরিজের সূচি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 5 October, 2022, 2:29 PM

বাংলাদেশ সময় অনুযায়ী ত্রিদেশীয় সিরিজের সূচি

বাংলাদেশ সময় অনুযায়ী ত্রিদেশীয় সিরিজের সূচি

চলতি অক্টোবরে অস্ট্রেলিয়ায় বসতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। তার আগে নিউজিল্যান্ডে মাঠে গড়াবে ত্রিদেশীয় সিরিজ। যেখানে স্বাগতিকরা ছাড়াও অংশ নিচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান।

আগামী ৭ অক্টোবর থেকে শুরু হবে এই সিরিজ। মোট সাতটি ম্যাচ, সবগুলোই হবে ক্রাইস্টচার্চের হাগলি ওভালে। প্রত্যেক দলই একে অপরের বিপক্ষে খেলবে দুইটি করে ম্যাচ। পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দুই দল ১৪ অক্টোবরের ফাইনালে মুখোমুখি হবে।

ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে ৭ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ৯ তারিখ নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে লড়বে টাইগাররা। নিজেদের তৃতীয় ম্যাচে ১২ তারিখ আবারও নিউজিল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশ দল। গ্রুপপর্বের শেষ ম্যাচে ১৩ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।

ত্রিদেশীয় সিরিজের সময়সূচি

৭ অক্টোবর - বাংলাদেশ বনাম পাকিস্তান, সকাল ৮টা

৮ অক্টোবর - নিউজিল্যান্ড বনাম পাকিস্তান, দুপুর ১২টা

৯ অক্টোবর - নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ, দুপুর ১২টা

১১ অক্টোবর - নিউজিল্যান্ড বনাম পাকিস্তান, সকাল ৮টা

১২ অক্টোবর - নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ, সকাল ৮টা

১৩ অক্টোবর - বাংলাদেশ বনাম পাকিস্তান, সকাল ৮টা

১৪ অক্টোবর - ফাইনাল, সকাল ৮টা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status