|
জাতীয় গ্রিডে বিপর্যয়, দেশের অর্ধেক এলাকা বিদ্যুৎহীন
নতুন সময় প্রতিবেদক
|
![]() জাতীয় গ্রিডে বিপর্যয়, দেশের অর্ধেক এলাকা বিদ্যুৎহীন মঙ্গলবার বেলা ২টার দিকে দেশের মধ্য ও দক্ষিণ-পূর্বাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় বলে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) জানিয়েছে। পিজিসিবির সূত্র জানিয়েছে,যথাসম্ভব দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে ৷ পুরো পরিস্থিতি স্বাভাবিক হতে রাত পর্যন্ত সময় লাগতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক পিজিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, কাজ চলছে। তবে কতক্ষণ এমন পরিস্থিতি চলবে বলা যাচ্ছে না। এদিকে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয় এবং রাষ্ট্রপতি ভবনেও বিকল্প উপায়ে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
