ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
শাকিবের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, জানালেন আমেরিকা প্রবাসী নারী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 3 October, 2022, 12:21 PM

শাকিবের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, জানালেন আমেরিকা প্রবাসী নারী

শাকিবের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, জানালেন আমেরিকা প্রবাসী নারী

শাকিব খান ও বুবলীর বিয়ে, সন্তান নিয়ে আলোচনার মাঝেই ধর্ষণের অভিযোগ আনলেন আমেরিকা প্রবাসী সাংবাদিক মিলি সুলতানা। ২০১৮ সালে অস্ট্রেলিয়ায় ‘সুপার হিরো’ ছবির শুটিং চলাকালীন নারী প্রযোজককে শাকিব খান ধর্ষণ করেছিলেন বলে অভিযোগ তুলেছেন তিনি। তার দাবি, ওই ঘটনায় শাকিবের নামে মামলাও হয়েছিল।


শনিবার মিলি সুলতানা তার ভেরিফায়েড ফেসবুক পেজে শাকিব-বুবলীর একটি ছবি পোস্ট করে এই অভিযোগ তুলেছেন। জানিয়েছেন, ওই সময় নিজের প্রভাব খাটিয়ে সেই ধর্ষণ মামলা থেকে রেহাই পান শাকিব খান। এছাড়া ঘটনার সময় কিং খানের সঙ্গে নায়িকা বুবলীও অস্ট্রেলিয়ায় ছিলেন বলে মিলি তার পোস্টে উল্লেখ করেছেন। কিন্তু ঘটনা সম্পর্কে বুবলী কিছুই জানতেন না।


ফেসবুক পোস্টে মিলি লেখেন, ‘অথর্ব খানের ‘সুপারহিরো’ সিনেমার শুটিং হয়েছিল অস্ট্রেলিয়ায়। নায়িকা ছিলেন বুবলী। প্রযোজকের কাছে খান সাহেবের ফরমায়েশ ছিল, হোটেলে তার ঠিক পরের কামরা যেন বুবলীর জন্য দেয়া হয়। যাতে বুবলীর সঙ্গে তিনার লারেলাপ্পা মার্কা রোমান্স নির্বিঘ্নে কন্টিনিউ করতে পারেন। হলোও তাই- সিনেমার শুটিংয়ের সঙ্গে ধুমায়ে চলতে লাগলো তাদের হোটেল রোমান্স। ২০১৮ সালে তার জন্য বিপদ হয়ে এলো এক বাংলাদেশি বংশোদ্ভূত এক অস্ট্রেলিয়ান নারী। জানা গেছে, শাকিবের একটি ছবির সহপ্রযোজক ছিলেন সেই নারী। তার নাম অ্যানি সাবমেরিন। সেই রমণীকে দেখে মজে যান ঢালিউডের প্রেমকুমার। ভাবলেন, ফ্রিতে হাড়িপ্পা হাড়িপ্পা খেললে মন্দ কি? অ্যানি সাবমেরিন বিবাহিতা। তার স্বামী পেশায় চিকিৎসক ছিলেন।’


তিনি লেখেন, ‘২০১৮ সালে অ্যানি মারাত্মক ক্ষেপণাস্ত্র ছুঁড়ে দিলেন স্বঘোষিত কিং খানের উদ্দেশে--তিনি কিং খানের অশ্লীল যৌনতার শিকার হয়েছেন। যার ফলে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। ডাক্তারের কাগজপত্রেও সেই উল্লেখ ছিল। অস্ট্রেলিয়ান পুলিশের কাছে খান সাহেবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে অ্যানি সাবমেরিন। পুলিশ নায়ককে আটক করতে যাওয়ার আগে খবর পৌঁছে যায় তার কানে। ফোন করেন জনৈক প্রভাবশালী ইমিগ্রেশন লইয়ারকে। সেই প্রভাবশালী লইয়ার খান সাহেবের দোসর বনে যান, পুলিশের কার্যক্রম স্থগিত করে দেন। পুলিশের গ্রেফতার থেকে বেঁচে যান কিং খান। অ্যানি সাবমেরিন যে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সেই হাসপাতালে ডিউটি ডাক্তার ছিলেন তার স্বামী। স্ত্রীর চারিত্রিক স্খলন দেখে ডিভোর্স দেন। কিং খানের এক ঘনিষ্ঠ ব্যক্তি গোপনে প্লেনের টিকিট কেটে তাকে প্লেনে বসিয়ে দেন। এভাবে অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে চম্পট দেন কিং খান।’


ওই সাংবাদিক লেখেন, ‘আর রেপের বিষয়ে যখন তাকে জিজ্ঞেস করা হয় তিনি বলেছেন, ‘আমি কেন তাকে (অ্যানি) রেপ করতে যাবো? বরং সে-ই আমাকে ড্রিংক করিয়ে বেসামাল করে দেয়। তারপর যা হয়েছে তা দুজনের সম্মতিতেই হয়েছে। অ্যানি আমাকে প্রলুব্ধ করেছে। এমন অবস্থায় আমি কি তসবি পড়ব?’


পোস্টের শেষ দিকে মিলি সুলতানা লেখেন, ‘মজার বিষয় হলো বুবলীও তখন অস্ট্রেলিয়া ছিলেন। কিন্তু বুবলী ঘূণাক্ষরেও বুঝতে পারেননি তার পিঠপিছে ওই নারীর সাথে লীলাখেলায় মেতেছিলেন তার প্রেমকুমার। হায়রে এভাবেও কেউ ঠক খায়?’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status