ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
যশোর মোটরসাইকেল ট্রায়াল দেয়ার নামে প্রতারনা, আটক ১
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 3 October, 2022, 12:56 AM

যশোর মোটরসাইকেল ট্রায়াল দেয়ার নামে প্রতারনা, আটক ১

যশোর মোটরসাইকেল ট্রায়াল দেয়ার নামে প্রতারনা, আটক ১

যশোরে র‌্যাব পরিচয়ে মোটর সাইকেল নিয়ে চম্পট দেয়া সেই প্রতারককে আটক করেছে যশোর জেলা ডিবি পুলিশ। ঝিকরগাছা থেকে তাকে আটক করা হয়। আটক মোহাম্মদ হালিম মালী ওরফে সাত্তার খুলনার পাইকগাছার শ্যামনগর গ্রামের মহর আলীল ছেলে।

যশোর ডিবি পুলিশ বলেন,  গত ২৭ সেপ্টেম্বর বেলা সাড়ে ১২টার দিকে শহরের ঝুমঝুমপুরে কবির মোটরওয়ার্কসপের মেকানিক মিন্টুর কাছে নিজেকে র‌্যাব পরিচয় দিয়ে একটি পালসার মোটরসাইকেল কেনার প্রস্তাব দেয় হালিম। পরে ট্রায়ালের কথা বলে মোটরসাইকেল নিয়ে চম্পট দেয় ।

পরে ডিবির এসআই মফিজুল ইসলামের নেতৃত্বে একটি টিম প্রথমে ঝিকরগাছা থেকে আটক করে চোর হালিম মালীকে।

তার তথ্যের মতে, খুলনার পাইকগাছা উপজেলার কপিলমনি শ্যামনগর গ্রামে অভিযান চালিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় যশোর কোতয়ালী থানায় শহরের পালবাড়ি এলাকার হালিমের ছেলে মিন্টু বাদী হয়ে মামলা করেন। মোহাম্মদ হালিমকে আদালতে সোপর্দ করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status