ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
ভোজ্য তেলের দাম আরো বাড়ছে!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 2 October, 2022, 9:08 AM

ভোজ্য তেলের দাম আরো বাড়ছে!

ভোজ্য তেলের দাম আরো বাড়ছে!

ভোজ্য তেলের ভ্যাট সুবিধার মেয়াদ শেষ হয়েছে। গত সাড়ে ছয় মাস ভোজ্য তেল উৎপাদন ও ব্যবসায় পর্যায়ে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাটমুক্ত সুবিধা ছিল। তেলের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এই সুবিধা দিয়েছিল, যার মেয়াদ গতকাল শুক্রবার শেষ হয়েছে।

ভোজ্য তেলে ভ্যাটের রেয়াতি সুবিধার মেয়াদ বাড়ানোর বিষয়ে শনিবার পর্যন্ত অবস্থান স্পষ্ট করেনি এনবিআর।


জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক প্রজ্ঞাপনে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ভোজ্য তেল আমদানিকারক ও ব্যবসায়ীদের এই সুবিধা দিয়েছিল। গত মার্চ মাসে স্থানীয় বাজারে ভোজ্য তেলের দাম বাড়তে থাকে। একপর্যায়ে ভোজ্য তেলের দাম লিটারে ২০০ টাকা ছাড়িয়ে যায়। বর্তমানে দাম ১৯২ টাকা।

গত ১৪ মার্চ এনবিআর প্রজ্ঞাপন জারি করে সয়াবিন ও পাম তেলের উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ এবং ব্যবসায় পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট মওকুফ করে। এর দুই দিন পরে ভোজ্য তেলের আমদানি পর্যায়ে আরোপিত ১৫ শতাংশ ভ্যাট কমিয়ে ৫ শতাংশ করা হয়। তখন এর মেয়াদ ঠিক করা হয় ৩০ জুন পর্যন্ত। পরে ৩ জুলাই আরেকটি প্রজ্ঞাপনে ভ্যাট মওকুফ সুবিধার মেয়াদ বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর করা হয়।

গত শুক্রবার সেই মেয়াদ শেষ হয়। নতুন করে মেয়াদ বাড়ানোর জন্য এনবিআর প্রজ্ঞাপন জারি করেনি।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status