ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
সন্তানদের বিক্রি, প্রতিবাদ করায় স্ত্রীর মাথা ফাটাল স্বামী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 2 October, 2022, 8:36 AM

সন্তানদের বিক্রি, প্রতিবাদ করায় স্ত্রীর মাথা ফাটাল স্বামী

সন্তানদের বিক্রি, প্রতিবাদ করায় স্ত্রীর মাথা ফাটাল স্বামী

কিশোরগঞ্জের ভৈরবে দুই সন্তানকে বিক্রির প্রতিবাদ করায় স্ত্রী শেফালী বেগমকে (৪১) মারধর করে গুরুতর আহত করেছে ওই নারীর স্বামী শেখ খলিলুর রহমান। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী তাকে ধরে পুলিশে সোপর্দ করেছেন। শনিবার (১ অক্টোবর) বিকেল ৪টার দিকে শহরের পঞ্চবটি এলাকায় এ ঘটনা ঘটে।

শেফালী বেগম অভিযোগ করেন, শেখ খলিলুর (স্বামী) আমার দুই শিশুকে ৩ লাখ ২০ হাজার টাকায় অন্যত্র বিক্রি করে দিয়েছে।

তিনি আরও জানান, ২০২১ সালে মে মাসে প্রথম সন্তান আবদুল জলিককে ২ লাখ টাকায় ব্রাক্ষ্মণবাড়ীয়ার সরাইল এলাকায় বিক্রি করে দেয়। এরপর গত ২ মাস আগে আমার আরও এক শিশু সন্তান আবদুল্লাহকে আখাউড়ার মাজার সংলগ্ন এলাকায় ১ লাখ ২০ হাজার টাকায় বিক্রি করেছে। এ নিয়ে কিছুদিন যাবত স্বামীর সঙ্গে আমার ঝগড়া চলছিল। সন্তান কার কাছে, কোথায় বিক্রি করেছে এ বিষয়ে জানতে চাইলে আজ দুপুরে আমার মাথায় লাঠি দিয়ে আঘাত করে সে।

বিষয়টি বাড়ির মালিক নবী হুসেইন জানার পরে এলাকাবাসীদের নিয়ে শেখ খলিলুর আটক করে পুলিশে সোপর্দ করেছেন।

খলিলুর রহমান বলেন, দুটি সন্তান আমার নয়। স্ত্রী শেফালীর চরিত্র ভাল নয়। সে বিভিন্ন পুরুষের সঙ্গে মেলামেশা করে দুটি সন্তান জন্ম দিয়েছে। এখন শেফালীর কোলে যে সন্তান আছে এ সন্তানটি আমার।

সন্তান বিক্রির কথা স্বীকার করে খলিলুর রহমান জানান, সন্তান বিক্রির টাকার একটি অংশ তাকে দিয়েছি। টাকা পেয়েও সে আগের সন্তানের খোঁজ করে এবং আমার সঙ্গে ঝগড়া করেছে। এ কারণে রাগ করে আজ তাকে মারধর করেছি।

ভৈরব শহর ফাঁড়ির উপ-পরিদর্শক মো. মনিরুজ্জামান জানান, খলিলুর রহমান একজন ভবঘুরে ও প্রতারক। সেসব সময় মাজারে মাজারে ঘুরে বেড়ায় বলে এলাকাবাসী জানিয়েছেন। তার বাড়ি চট্টগ্রামের পটিয়ায়। আর শেফালীর বাড়ি ব্রাক্ষ্মণবাড়ীয়ার বিজয়নগরে। তারা দুজন শহরের পঞ্চবটি এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকেন। তারা একেক সময় একেক কথা বলছেন।

পুলিশের জিজ্ঞাসাবাদে একবার বলে সন্তান বিক্রি করেছে আবার বলছে বিক্রি করেনি। আজ বিকেলের ঘটনার খবর পেয়ে তাকে আটক করা হয়েছে।

শেফালী বেগম থানায় তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেছেন। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status