ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
শ্রীপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমানের জন্মদিনে আলোচনা ও দোয়া
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 1 October, 2022, 12:28 AM

শ্রীপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমানের জন্মদিনে আলোচনা ও দোয়া

শ্রীপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমানের জন্মদিনে আলোচনা ও দোয়া

রাজশাহীর বাগমারা উপজেলার শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক জিল্লুর রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

শ্রীপুর ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে এ আয়োজন করা হয়।

প্রভাষক জিল্লুর রহমান ১৯৮১ সালের ৩০ সেপ্টেম্বর উপজেলার শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ইউনিয়নের শ্রীপুর টাওয়ার বাজার এলাকায় সর্বস্তরের মানুষের পাশাপাশি উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা এবং শ্রীপুর ইউনিয়ন আওয়ামীলীগ এর বিভিন্ন স্তরের নেতাকর্মী।

সংক্ষিপ্ত বক্তব্যে প্রভাষক জিল্লুর রহমান বলেন, একজন মুসলিম পরিবারের সন্তান হিসেবে আমি নিজের এলাকায় মসজিদ মাদ্রাসার উন্নয়নসহ প্রিয় নেতা ইঞ্জিনিয়ার এনামুল হকের সার্বিক সহযোগিতায় রাস্তা ঘাট সহ যত রকম উন্নয়ন সম্ভব, তা অব্যাহত রাখতে চাই।

অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী, সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক ও জাতির সার্বিক কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status