ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলে গ্রাজুয়েশন ডে উদযাপন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 30 September, 2022, 12:19 AM

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলে গ্রাজুয়েশন ডে উদযাপন

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলে গ্রাজুয়েশন ডে উদযাপন

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল, উত্তরা শাখা, গত ২৮ সেপ্টেম্বর, জাঁকজমকপূর্ণ  গ্র্যাজুয়েশন প্রোগ্রাম এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ২০২২ এর আয়োজন করে।

শিক্ষার্থীদের কৃতিত্ব এবং জ্ঞানের আগ্রহ মেটাতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলে এই দিনটি ছিল একটি নব সূচনা এবং নতুন দিগন্ত উন্মোচনের উন্মাদনায় পরিপূর্ন ও প্রাণোচ্ছল অভিভাবক, শিক্ষার্থী ও শিক্ষকদের মিলনমেলা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেমব্রিজ এসেসমেন্ট ইন্টারন্যাশনাল এডুকেশন এর কান্ট্রি ম্যানেজার শাহিন রেজা ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ফ্যামিলির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ ডঃ মোঃ মাহমুদুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিলের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মিসেস সারওয়াত রেজা, একাউন্ট রিলেশনশিপ অফিসার মিসেস ওয়াসিমা জহির, রূপায়ণ গ্রুপের সহ- সভাপতি মাহির আলী খান রাতুল ও ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মাহবুবুর রহমান।

অনুষ্ঠানে প্রতি ক্লাস থেকে নির্বাচিত শিক্ষার্থীদের প্রিফেক্ট ব্যাজ প্রদান করা হয় এবং পুরো বছরের বিভিন্ন প্রতিযোগিতামূলক  কার্যাবলীতে কৃতিত্ব অর্জনকারীদের পুরস্কার প্রদান করা হয় । অভিভাবকদের স্বতঃস্ফ’র্ত অংশগ্রহণ দিনটিকে একটি আনন্দদায়ক স্মৃতিতে পরিণত করেছে যা তরুণ শিক্ষার্থীদের হৃদয়ে গভীরভাবে গেঁথে থাকবে। শিক্ষার্থীদের মনোমুগ্ধকর পরিবেশনায় পুরো মিলনায়তন হয়ে উঠে এক আনন্দপূর্ণ মিলনস্থল।

ক্যাপশনঃ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল, উত্তরা শাখার  গ্র্যাজুয়েশন প্রোগ্রাম এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ২০২২ এ কেমব্রিজ এসেসমেন্ট ইন্টারন্যাশনাল এডুকেশন এর কান্ট্রি ম্যানেজার শাহিন রেজা, ড্যাফোডিল ফ্যামিলির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ ডঃ মোঃ মাহমুদুল হাসান,  ব্রিটিশ কাউন্সিলের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার সারওয়াত রেজা, রূপায়ণ গ্রুপের সহ- সভাপতি মাহির আলী খান রাতুল ও ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মাহবুবুর রহমানসহ পুরস্কৃত শিক্সার্থীবৃন্দ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status