ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
সারা দেশে বিএনপির গণসমাবেশ ঘোষণা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 28 September, 2022, 4:46 PM

সারা দেশে বিএনপির গণসমাবেশ ঘোষণা

সারা দেশে বিএনপির গণসমাবেশ ঘোষণা

জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির অস্বাভাবিক মূল্য বাড়ার প্রতিবাদে চলমান কর্মসূচিতে দলীয় কর্মী নিহতের ঘটনায় ঢাকাসহ সব মহানগরে ৬ অক্টোবর এবং জেলা পর্যায়ে ১০ অক্টোবর শোক র‍্যালি করবে বিএনপি। সেই সঙ্গে ৮ অক্টোবর থেকে বিভাগীয় গণসমাবেশের ঘোষণা দিয়েছে দলটি।

একই সঙ্গে খালেদা জিয়ার মুক্তি এবং বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে আগামী ৮ অক্টোবর থেকে সারা দেশে বিভাগীয় গণসমাবেশ হবে। এর মধ্যে ৮ অক্টোবর হবে চট্টগ্রামে, ১৫ অক্টোবর ময়মনসিংহে, ২২ অক্টোবর খুলনায়, ২৯ অক্টোবর রংপুরে, ৫ নভেম্বর বরিশালে, ১২ নভেম্বর ফরিদপুরে, ১৯ নভেম্বর সিলেটে, ২৬ নভেম্বর কুমিল্লায়, ৩ ডিসেম্বর রাজশাহীতে এবং ১০ ডিসেম্বর হবে ঢাকায়।

বুধবার (২৮ সেপ্টেম্বর) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক লিখিত বক্তব্যে এসব তথ্য জানান।

ফখরুল বলেন, গত ২৬ সেপ্টেম্বর রাতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যরিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

তিনি বলেন, গত ২১ সেপ্টেম্বর মুন্সীগঞ্জে বিএনপির পূর্বঘোষিত শান্তিপূর্ণ সমাবেশে শহিদুল ইসলাম শাওন মারাত্মকভাবে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে ২২ সেপ্টেম্বর তার মৃত্যু হয়। এছাড়া ওই সমাবেশে বেশকিছু কর্মী আহত হন।

ফখরুল বলেন, আগস্ট থেকে জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির অস্বাভাবিক মূল্য বাড়ার প্রতিবাদে চলমান কর্মসূচিতে এখন পর্যন্ত ভোলায় নূরে আলম ও আবদুর রহিম, নারায়ণগঞ্জে শাওন, মুন্সীগঞ্জে শহিদুল ইসলাম শাওন এবং যশোরে আবদুল আলিম নিহত হন।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status