ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে মামলা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 28 September, 2022, 4:33 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 28 September, 2022, 4:58 PM

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে মামলা

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে মামলা

ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক মোছা. রাজিয়া সুলতানাসহ আটজনের বিরুদ্ধে মামলা হয়েছে।এ মামলার অন্য আসামিরা হলেন- ইডেন কলেজের নুজহাত ফারিয়া রোকসানা, নূরজাহান, আয়েশা ইসলাম মিম, আনিকা তাবাসুম স্বর্ণা ,ঋতু আক্তার ও কামরুন নাহার জ্যোতি। মামলাটি লালবাগ থানাকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।


বুধবার (২৮ সেপ্টেম্বর) ইডেন কলেজ ছাত্রলীগের সহসভাপতি জান্নাতুল ফেরদৌসীকে রুম থেকে টেনে-হিঁচড়ে বের করে নির্যাতনের অভিযোগে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দ মোস্তফা রেজা নুরের আদালতে এ মামলাটি করেন তিনি।বাদীর জবানবন্দি গ্রহণ করে রাজধানীর লালবাগ থানাকে তদন্ত করে আগামী ২৩ অক্টোবর প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত।


বাদীপক্ষের আইনজীবী নূর-ই আলম জানান, মামলায় আরও ২৫-৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।


জানা গেছে, ইডেন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সিট বাণিজ্যসহ নানান বিষয়ে গণমাধ্যমে কথা বলেন ছাত্রলীগ নেত্রী জান্নাতুল ফেরদৌসী।


অনিয়ম নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলায় শনিবার (২৪ সেপ্টেম্বর) রাতে জান্নাতুলকে তার হলের কক্ষ থেকে টেনে-হিঁচড়ে বের করে আনেন কলেজ ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী। পরে সভাপতি তামান্না ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার সামনে নির্যাতন করা হয়।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status