ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
‘সুইসাইড নোট’ লিখে বিশ্ববিদ্যালয় ছাত্রীর আত্মহত্যা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 27 September, 2022, 8:13 PM

‘সুইসাইড নোট’ লিখে বিশ্ববিদ্যালয় ছাত্রীর আত্মহত্যা

‘সুইসাইড নোট’ লিখে বিশ্ববিদ্যালয় ছাত্রীর আত্মহত্যা

মাত্র তিন মাস আগে পছন্দের পাত্রের সঙ্গেই বিয়ে হয়েছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছন্দা রায়ের। কিন্তু হাতের মেহেদির রং না মুছতেই ‘সুইসাইড নোট’ লিখে আত্মহত্যা করেছেন ওই ছাত্রী। সোমবার  দুপুর ১২টার দিকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ ঢাকার মুগদা এলাকার স্বামীর ভাড়া বাসা থেকে উদ্ধার করে পুলিশ। ছন্দা  রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি ঠাকুরগাঁও জেলায়।   


ছন্দা রায়ের স্বামী উত্তম কুমার রায় জানান, আমি অফিস থেকে দুপুরে ছন্দাকে বারবার ফোন দিচ্ছিলাম। কিন্তু সে রেসপন্স করেনি। বিকালে এসে দেখি, দরজা ভেতর থেকে আটকানো। বারবার বলার পরও দরজা না খোলায় আমি বাসার কেয়ারটেকারকে নিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখি ও সুইসাইড করেছে।


ছন্দা রায়ের মেজো বোন দীপা রায় জানান, মাস তিনেক  আগে  পছন্দের ছেলের সঙ্গে  আমার বোনের বিয়ে হয়।  তার স্বামী  বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক হিসেবে কর্মরত। চাকরি সূত্রে স্বামীর মঙ্গে ঢাকায় থাকত।


সোমবার বিকেলে নিজ রুমের ফ্যানের রডের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


তিনি আরও বলেন, আমার বোন মৃত্যুর আগে একটি সুইসাইড নোট লিখে গেছে। তাতে লেখা ছিল, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।  আমি তার হাতের লেখার সঙ্গে মিলিয়ে দেখেছি। এটা ওরই হাতের লেখা।


তার মরদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status