ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১ মে ২০২৬ ১৮ বৈশাখ ১৪৩৩
বাগমারায় শারদীয় দূর্গোৎসবে হিন্দু সম্প্রদায়ের মাঝে পূজার উপহার বিতরণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 27 September, 2022, 6:17 PM

বাগমারায় শারদীয় দূর্গোৎসবে হিন্দু সম্প্রদায়ের মাঝে পূজার উপহার বিতরণ

বাগমারায় শারদীয় দূর্গোৎসবে হিন্দু সম্প্রদায়ের মাঝে পূজার উপহার বিতরণ

রাজশাহীর-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন, ধর্ম যার যার উৎসব সবার। হিন্দু সম্প্রদায়ের মাঝে দূর্গোৎসবের আনন্দ বাড়িয়ে দিতে তাদেরকে দেয়া হচ্ছে পূজোর উপহার।

উপজেলার প্রতিটি হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে বইছে শারদীয় দূর্গাপূজার আনন্দ। বর্তমান সময়ে প্রতিটি উৎসব সকলের সে যে ধর্মেরই লোক হক না কেন। প্রতিটি উৎসবে সবাই একই আনন্দ উপভোগ করে থাকে। বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে সকল ধর্মের উৎসবে একে অপরের সুখ-দুঃখ ভাগাভাগি করে থাকে।

মঙ্গলবার সকালে সালেহা-ইমারত কোল্ড স্টোরেজ প্রাঙ্গণে উপজেলার হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ শারদীয় দূর্গাপূজা উপলক্ষে পূজার উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান কালে এসব কথা বলেন। তিনি আরো বলেন, হিন্দু সম্প্রদায়ের অনেক লোকজন আছে যারা পূজো এলে একটা নতুন শাড়ী কিনতে পারে না। আবার লোক লজ্জার ভয়ে কারো কাছে চাইতেও পারে না। এই উপহার শুধু উপহারই নয়। এই উপহার হচ্ছে সবার সাথে সুখ-দুঃখ ভাগাভাগি করে নেয়া।

এদিকে হিন্দু সম্প্রদায়ের সবাই যেন সুন্দর ভাবে দূর্গোৎসব পালন করতে পারে সে লক্ষ্যে প্রায় ৫ হাজার নারী-পুরুষের মাঝে পূজার উপহার বিতরণ করেন এমপি এনামুল হক।  

এ সময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা-৪ আসনের সংসদ সদস্য ও সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাগমারা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, আফতাব উদ্দীন আবুল, সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, কার্যকরী কমিটির সদস্য হাচেন আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, উপজেলা মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, সাধারণ সম্পাদক জাহানারা বেগম, যুব মহিলা লীহের সভাপতি শাহিনুর খাতুন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ কুমার সিংহ প্রমুখ।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status