ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১ মে ২০২৬ ১৮ বৈশাখ ১৪৩৩
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘বিশ্ব পর্যটন দিবস’ পালন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 27 September, 2022, 5:56 PM

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘বিশ্ব পর্যটন দিবস’ পালন

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘বিশ্ব পর্যটন দিবস’ পালন

সারা বিশ্বের মতো বাংলাদেশেও আজ ২৭শে সেপ্টেম্বর আনুষ্ঠানিকতার সাথে পালিত হচ্ছে ‘ওয়ার্ল্ড ট্যুরিজম ডে’ বা ‘বিশ্ব পর্যটন দিবস’। এরই ধারাবাহিকতায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের আয়োজনে এবারের প্রতিপাদ্য বিষয় ‘রিথিংকিং ট্যুরিজম’ নিয়ে ঢাকার আশুলিয়ায় ড্যাফোডিল স্মার্ট সিটিতে জাঁকজমকপূর্ণভাবে পালিত হলো ‘বিশ্ব পর্যটন দিবস’ ।

দিনব্যাপি আয়োজনে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে দেশীয় ঐতিহ্যবাহী খেলাধুলা, খাবার পরিবেশন এবং অন্যান্য সাংস্কৃতিক কার্যক্রম চর্চার মাধ্যমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শিক্ষার্থীমুখর আনন্দঘন পরিবেশে হয়ে উঠে।

ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের আয়োজনে আনন্দ র‌্যালি, ঐতিহ্যবাহী মেলা, খেলাধুলা, নাগরদোলা ও অন্যান্য কার্যক্রমে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। র‌্যালির আগে আয়োজনের শুভ উদ্বোধনে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এফেয়ার্সের ডীন প্রফেসর ড. মোস্তফা কামাল, উদ্যোক্তা অনুষদের ডিন প্রফেসর মো. মাসুম ইকবাল, রেজিস্ট্রার ড. মো. নাদির বিন আলী, ব্যবসা ও ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান মাহবুব পারভেজসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. নাদির বিন আলী বলেন, এমন একটা চমৎকার আয়োজনের জন্য আয়োজক বিভাগ প্রশংসার দাবিদার, কারণ আমাদের সকলের মনের দাবি আমাদের নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতির মাধ্যমেই আমাদের পর্যটন ক্ষেত্রের বিকাশ ঘটুক। নিজেদের সত্ত্বা হারিয়ে পর্যটন ক্ষেত্রের বিকাশ ও উন্নয়ন কঠিন।

বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান মাহবুব পারভেজ বলেন, প্রযুক্তির এই যুগে এসে আমরা আমাদের সত্ত্বা হারাতে বসেছি। আর পর্যটন শিল্প বা এই খাতের উন্নয়নের জন্য আমাদের নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষা এবং লালন করার কোনো বিকল্প নেই। আমরা আশা করবো, এই আয়োজন আরো ব্যাপক পরিসরে আমাদের শিক্ষাঙ্গনগুলোতে ছড়িয়ে পড়বে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status