ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২০ বৈশাখ ১৪৩৩
বাগমারায় দূর্গাপুজা উপলক্ষে মন্দিরে আর্থিক অনুদান এমপি এনামুল হকের
বাগমারা প্রতিনিধি
প্রকাশ: Monday, 26 September, 2022, 11:26 PM

বাগমারায় দূর্গাপুজা উপলক্ষে মন্দিরে আর্থিক অনুদান এমপি এনামুল হকের

বাগমারায় দূর্গাপুজা উপলক্ষে মন্দিরে আর্থিক অনুদান এমপি এনামুল হকের

রাজশাহীর বাগমারায় শারদীয় দূর্গাপুজা সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে ৭৯ টি পূজা মন্দির কর্তৃপক্ষের নিকট  ব্যক্তিগত তহবিল হতে আর্থিক অনুদান প্রদান করেছেন বাগমারা আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

সোমবার রাত ৯ টায় উপজেলার সালেহা ইমারত কোন্ড স্টোরেজ মিলনায়তনে এক অনুষ্ঠানে এই অনুদানের অর্থ প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, বাগমারা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, কোষাধ্যক্ষ মাহমুদুর রহমান রেজা, চেয়ারম্যান আনোয়ার হোসেন, মোজ্জামেল হক, সাবেক চেয়ারম্যান সরদার জান মোহাম্মদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ কুমার সিংহ, হিন্দু-বৌদ্ধ-খিষ্টান-ঐক্য পরিষদের সভাপতি সুনীল কুমার কুন্ড প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে উপজেলার ৭৯ টি মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status