ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২০ বৈশাখ ১৪৩৩
বাংলাদেশে ১৪- ২০ নভেম্বর গ্লোবাল এট্রাপ্রেনিউরশীপ উইক উদযাপিত হবে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 26 September, 2022, 3:04 PM

বাংলাদেশে ১৪- ২০ নভেম্বর গ্লোবাল এট্রাপ্রেনিউরশীপ উইক উদযাপিত হবে

বাংলাদেশে ১৪- ২০ নভেম্বর গ্লোবাল এট্রাপ্রেনিউরশীপ উইক উদযাপিত হবে

আগামী ১৪ থেকে ২০নভেম্বর ২০২২ বাংলাদেশসহ বিশ্বব্যাপী গ্লোবাল এট্রাপ্রেনিউরশীপ উইক উদযাপন করবে গ্লোবাল এট্রাপ্রেনিউরশীপ নেটওর্য়াক (জিইএন)। জিইএন’ এর উদ্দ্যোগে গ্লোবাল এট্রাপ্রেনিউরশীপ উইক (বিশ্ব উদ্যোক্তা সপ্তাহ) বিশ্বের প্রায় ২০০টি দেশের ২০ হাজার পার্টনারের সহযোগীতায় ৪০ হাজার কার্যক্রমের মাধ্যমে বিশ্বব্যাপী প্রায় এককোটি মানুষকে উদ্দ্যোক্তা উন্নয়নের ক্ষেত্রে অনুপ্রানিত এবং ক্ষমতায়নের নিমিত্তে বিশ্ব উদ্যোক্তা সপ্তাহ পালন করবে।

বিশ্বের সাথে তাল মিলিয়ে জিইএন’ এর সদস্যদেশ হিসেবে জিইএন বাংলাদেশ মানুষকে উদ্দ্যোক্তা উন্নয়নে সহায়তা এবং উদ্যোক্তা ইকোসিস্টেম বাস্তবায়নের লক্ষ্যে পালন করবে সপ্তাহব্যাপী গ্লোবাল এট্রাপ্রেনিউরশীপ উইক ২০২২। জিইএন বাংলাদেশ আশা করছে এ বছর গ্লোবাল এট্রাপ্রেনিউরশীপ উইক পালনের মাধ্যমে সরাসরি প্রায় ৫০ হাজার মানুষকে উদ্যোক্তা উন্নয়নের ক্ষেত্রে সচেতনতা প্রদান করবে। যারা এখনও তাদেও উদ্যোক্তাযাত্রা শুরু করতে পারেনি তাদেরও ব্যবসায়িক ধারনা তৈরীতে সহযোগীতা প্রদান করবে। পাশাপাশি নতুন উদ্দ্যোক্তাদেও আরো বেশী সরকারী এবং বেসরকারী সহযোগিতা নিশ্চিত করার লক্ষ্যে আয়োজন করবে বিভিন্ন সেমিনার, ওয়ার্কশপ এবং কনফারেন্স।

গত ২৫ সেপ্টেম্বর ২০২২ ড্যাফোডিল ইন্টান্যাশনাল ইউনিভার্সিটির স্বাধীনতা  সম্মেলন কেন্দ্রে প্রায় ৫০০০ শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত গ্লোবাল এট্রাপ্রেনিউরশীপ উইক উদযাপন ঘোষণা অনুষ্ঠানে জিইএন বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. গবুর খান সকল সরকারী, বেসরকারী কলেজ, পলিটেকনিক ও বিশ্ববিদ্যালয়কে নিজ নিজ ক্যাম্পাসে ছাত্র-ছাত্রীদের নিয়ে আগামী ১৪ থেকে ২০ সেপ্টেম্বর গ্লোবাল এট্রাপ্রেনিউরশীপ উইক উদযাপন করার জন্য অনুরোধ জানিয়েছেন।

এছাড়াও বিভিন্ন ব্যবসায়িক চেম্বার, এ্যাসোসিয়েশন, যুবসংগঠনকেও একই অনুরোধ করেছেন। গ্লোবাল এট্রাপ্রেনিউরশীপ উইক সম্পর্কে বিস্তারিত জানা যাবে এই ওয়েবসাইটেঃ www.genglobal.org/gew


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status