ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
২৪ ঘণ্টার মধ্যে বিচার না হলে সুইসাইড করবো: জান্নাতুল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 26 September, 2022, 11:00 AM

২৪ ঘণ্টার মধ্যে বিচার না হলে সুইসাইড করবো: জান্নাতুল

২৪ ঘণ্টার মধ্যে বিচার না হলে সুইসাইড করবো: জান্নাতুল

অনিয়ম নিয়ে গণমাধ্যমে কথা বলায় নিজ সংগঠনের নেতাকর্মীদের মারধরের স্বীকার হয়েছেন ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌসী। এ ঘটনার বিচার না পেলে আত্মহত্যার হুমকি দিয়েছেন তিনি।

শনিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে সাংবাদিকদের জান্নাতুল এ কথা বলেন।

তিনি বলেন, সভাপতি ও সম্পাদকের ন্যায়-অন্যায়গুলো আমরা যারা ধরিয়ে দেই তারাই শত্রু হয়ে গেছি। কারণে অকারণে আমাদের হেনস্তা করা হচ্ছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি এই ঘটনার বিচার না হলে আমি সুইসাইড করবো।

জান্নাতুল বলেন, ইডেন ছাত্রলীগ সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানের কাছের মানুষ হতে না পারায় আমাদের নির্যাতন করা হচ্ছে। যারাই তাদের অন্যায়গুলো ধরিয়ে দেয়, তারাই শত্রু হয়ে যায়।

জান্নাতুল বলেন, সভাপতি ও সাধারণ সম্পাদকের চাঁদাবাজি ও সিটবাণিজ্য নিয়ে কথা বলায় আমাকে নির্যাতন করা হয়েছে এবং আপত্তিকর অবস্থায় ছবি তোলা হয়েছে।

তিনি বলেন, ছাত্রলীগের উপরমহলে বিষয়গুলো জানানোর পরও কোনো কাজ হয়নি। এছাড়া ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক তো ফোনই রিসিভ করেন না।

জানা গেছে, জান্নাতুল ফেরদৌস কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি ও বেগম রাজিয়া ছাত্রীনিবাসের আবাসিক শিক্ষার্থী। গত ২২ সেপ্টেম্বর শাখা ছাত্রলীগ সভাপতি-সাধারণ সম্পাদকের বিভিন্ন অনিয়ম, চাঁদাবাজি, সিট বাণিজ্য ও হল দখল নিয়ে গণমাধ্যমে সাক্ষাৎকার দেন জান্নাতুল। সাক্ষাৎকার দেওয়ার দুদিন পর শনিবার (২৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে হল থেকে বের করে দেওয়ার হুমকি দেন শাখা ছাত্রলীগ সভাপতি-সাধারণ সম্পাদকের অনুসারীরা। এ সময় তাকে হেনস্তা ও মারধর করারও অভিযোগ ওঠে।

এ বিষয়ে জানতে তামান্না জেসমিন রিভা ও রাজিয়া সুলাতানাকে একাধিকবার ফোন দেওয়া হলেও তারা রিসিভ করেননি। রাজিয়া বেগম ছাত্রীনিবাসের প্রাধ্যক্ষ নারগিস রুমা ও কলেজের অধ্যক্ষ সুপ্রিয়া ভট্টাচার্যকে একাধিকবার ফোন দেওয়া হলে তারাও ফোন রিসিভ করেননি।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status