ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
তাহেরপুর আঞ্চলিক প্রেসক্লাব থেকে সভাপতি মামুনের পদত্যাগ, ভারপ্রাপ্ত সভাপতি সনেট
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 26 September, 2022, 12:02 AM

তাহেরপুর আঞ্চলিক প্রেসক্লাব থেকে সভাপতি মামুনের পদত্যাগ, ভারপ্রাপ্ত সভাপতি সনেট

তাহেরপুর আঞ্চলিক প্রেসক্লাব থেকে সভাপতি মামুনের পদত্যাগ, ভারপ্রাপ্ত সভাপতি সনেট

রাজশাহীর তাহেরপুর আঞ্চলিক প্রেসক্লাব থেকে ব্যাক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন এসএম সামসুজ্জোহা মামুন এবং ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দ্বায়িত্ব নিয়েছেন এশিয়ান টিভির রাজশাহী জেলা প্রতিনিধি ও পদ্মাটাইমসের চিফ রিপোর্টার মুরাদুল ইসলাম সনেট।

১৯৯৬ সালে প্রতিষ্ঠিত তাহেরপুর আঞ্চলিক প্রেসক্লাবে দু'বার কোষাধ্যক্ষ, তিনবার সাধারণ সম্পাদক ও তিনবারের সভাপতি হিসেবে দীর্ঘ্য সময় ধরে দ্বায়িত্ব পালন করেছেন বিদায়ী সভাপতি এসএম সামসুজ্জোহা মামুন।

 বিদায়ী সভাপতি তাঁর বক্তব্যে বলেন, বৃহৎ পরিসরে কাজ করার জন্য আমি তাহেরপুর আঞ্চলিক প্রেসক্লাব থেকে পদত্যাগ করলাম।তবে সব সময় তাহেরপুর প্রেসক্লাবের উন্নয়নের জন্য কাজ করে যাবো।

এসময় তিনি সকল সদস্যদের নিকট দোয়া প্রার্থনা করেন।

সদ্য দ্বায়িত্ব নেওয়া ভারপ্রাপ্ত সভাপতি মুরাদুল ইসলাম সনেট বলেন,আমি যে দ্বায়িত্ব পেলাম তা যথাযথ ভাবে পালন করার চেষ্টা করবো।বিশেষ করে প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নে দিকে নজর দিবো।

সকল সদস্যদের পাশে থেকে কাজ করার অঙ্গিকার করেন ভারপ্রাপ্ত সভাপতি মুরাদুল ইসলাম সনেট।

এ সময় উপস্থিত ছিলেন, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক প্রামাণিক,সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবু,কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম ফরাসী,দপ্তর সম্পাদক খোরশেদ আলম, নির্বাহী সদস্য রবিউল ইসলাম,রায়হান ইসলাম রনি,রুস্তম আলী শায়ের।

 এছাড়াও উপস্থিত ছিলেন,সিনিয়র সাংবাদিক নাজিম রাজ,সালেহা ইমারত ডিগ্রী কলেজের সিনিয়র প্রভাষক আলিফ আলী প্রামাণিক,সোমিত রায় সহ প্রমূখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status