ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
স্মার্টফোন বিক্রির মধ্য দিয়েই কী ফিরছে ইভ্যালি?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 25 September, 2022, 10:58 PM

স্মার্টফোন বিক্রির মধ্য দিয়েই কী ফিরছে ইভ্যালি?

স্মার্টফোন বিক্রির মধ্য দিয়েই কী ফিরছে ইভ্যালি?

দীর্ঘদিন ধরে ইভ্যালি বন্ধ রয়েছে। তবে আবারও ফেরার ইঙ্গিত দিচ্ছে প্রতিষ্ঠানটি।ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে গ্রাহকের উদ্দেশ্যে এ সংক্রান্ত একাধিক বার্তা দিচ্ছে প্রতিষ্ঠানটি।

শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটে ইভ্যালির ভেরিফাইড ফেসবুক পেজে (Evaly.com.bd) একটি বিজ্ঞাপন দিয়েছে প্রতিষ্ঠানটি। ‘ওয়ানপ্লাস ১০টি ৫জি’ মোবাইল, শিগগিরই আসছে ছবিতে একটি পোস্ট দেওয়া হয়। এ ছাড়া এ ছবির ক্যাপশনে লেখা হয়, ‘সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি, পিক অ্যান্ড পে এবং ক্যাশ বিফোর ডেলিভারিতে উপভোগ করুন আকর্ষণীয় সকল পণ্য!’।

এ ব্যাপারে প্রতিষ্ঠানটির একাধিক কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হয়। তবে তাদের কেউ গণমাধ্যমে কথা বলতে রাজি হয়নি। তাদের একই বক্তব্য, আদালতের নির্দেশ রয়েছে গণমাধ্যমের সঙ্গে কোনো কথা না বলার।

ইভ্যালির সেই পোস্টে রাত ৮টা পর্যন্ত প্রায় নয় হাজার ১০০ জন ফেসবুক ব্যবহারকারী মন্তব্য করেছেন। এরমধ্যে অনেকেই ইভ্যালির এমন পোস্টে ইতিবাচক মন্তব্য করছেন। তবে বকেয়া টাকা ফেরত দেওয়ার কথাও বলছেন কেউ কেউ।

ইতোমধ্যে পোস্টটি ৭৮০ জন ফেসবুক ব্যবহারকারী শেয়ার করেছেন।

২০১৮ সালে যাত্রা শুরু করে ইভ্যালি। শুরুর পর থেকেই গ্রাহকদের আকৃষ্ট করতে দেওয়া হয় একের পর এক আকর্ষণীয় অফার। ইভ্যালির এমন অবিশ্বাস্য অফার নিয়ে শুরুতে ব্যাপক সমালোচনা হয়। সমালোচনা থাকলেও গ্রাহকরা সেই অবিশ্বাস্য অফারে ঝুঁকে পড়ে। তড়িৎ গতিতে বাড়তে থাকে প্রতিষ্ঠানটির বিক্রয়।

বাইক, ফ্রিজ, ফার্নিচারসহ যাবতীয় সব পণ্যে মূল্য ছাড়ের ছড়াছড়ি চলে ইভ্যালিতে। গ্রাহকরাও এমন মূল্য ছাড়ে হুমড়ি খেয়ে পড়ে। শুরুতে রমরমা ব্যবসা করে ইভ্যালি।

আগে টাকা পরে পণ্য ডেলিভারি দিলেও শুরুতে গ্রাহকদের কোনো অভিযোগ ছিল না। কিন্তু পরবর্তীতে যখন পণ্য ডেলিভারির সময় দীর্ঘ হতে থাকে এরপরই গ্রাহকদের কাছ থেকে আসতে থাকে একের পর এক অভিযোগ। অভিযোগের মাত্রা দিনের পর দিন বাড়তেই থাকে।

গ্রাহকদের এমন অভিযোগের প্রেক্ষিতে ইভ্যালির ব্যবসায়িক কার্যক্রম নিয়ে অনুসন্ধানে নামে বাণিজ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের অনুরোধে বাংলাদেশ ব্যাংক ইভ্যালির বিষয়ে একটি প্রতিবেদন দিলে কোম্পানির গোঁজামিলের বিষয়টি প্রকাশ্যে আসে। এরপরই মন্ত্রণালয় ইভ্যালির বিষয়ে বিভিন্ন পদক্ষেপ নিতে শুরু করে।

মন্ত্রণালয়ের বিভিন্ন পদক্ষেপের মধ্যেও ইভ্যালি তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। এক পর্যায়ে আদালত পর্যন্ত গড়ায় ইভ্যালির গ্রাহকদের অভিযোগ। প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ এনে গত বছরের ১৫ সেপ্টেম্বর আরিফ বাকের নামের এক গ্রাহক গুলশান থানায় ইভ্যালির মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের বিরুদ্ধে মামলা করেন। পরদিন বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডের বাসা থেকে তাদের গ্রেপ্তার করে র‌্যাব।

গত ২১ এপ্রিল চেক প্রতারণার ৯ মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেলকে জামিন দেন আদালত। ওই দিন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিন পান তিনি। তবে তার বিরুদ্ধে আরও মামলা থাকায় কারামুক্ত হতে পারেননি রাসেল। শামীমা নাসরিন বর্তমানে জামিনে রয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status