ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
ড্যাফোডিল ও বেসিসের সাথে গেমিং মেটাভার্স বিষয়ক চুক্তি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 8 September, 2022, 9:47 PM

ড্যাফোডিল ও বেসিসের সাথে গেমিং মেটাভার্স বিষয়ক চুক্তি

ড্যাফোডিল ও বেসিসের সাথে গেমিং মেটাভার্স বিষয়ক চুক্তি

মেটাভার্স, গেমিং এবং এনএফটি স্পেস নিয়ে কাজ করে এমন উদ্যোক্তাদের সাথে সংযোগ স্থাপন, শিল্প প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক তৈরি এবং শিক্ষার্থীদৈর মেটাভার্স, গেমিং সম্পর্কিত দক্ষতা বৃদ্ধির লক্ষে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজি (এমসিটি) বিভাগ এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়ার ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর অন্তর্ভক্ত ৯টি প্রতিষ্ঠানের সাথে সমঝোতা স্বারক স্বাক্ষরিত হয়েছে।

৪ সেপ্টেম্বর আশুলিয়ায় ড্যাফোডিল স্মার্ট সিটিতে বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে এ  সমঝোতা স্বারক অনুষ।ঠানে প্রধান অতিথিহিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন প্রফেসর ডঃ মোঃ ফখরে হোসেন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের , রেজিস্ট্রার (ইন-চার্জ) ডঃ মোহাম্মদ নাদির বিন আলী।

বিশ্ববিদ্যালয়ের পক্ষে মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজি (এমসিটি) বিভাগের প্রধান ড. শেখ মুহাম্মদ আল্লাইয়ার এবং স্ব স্ব প্রতিষ্ঠানের প্রধানগন চুক্তিতে স্বাক্ষর করেন। প্রতিষ্ঠানগুলো হলো ড্রিমার্জ ল্যাব, সফটলজি লিমিটেড, বাংলাদেশ আইটি ইনস্টিটিউট, সিঙ্গুলারিটি লিমিটেড, ধ্রুবক ইনফোটেক সার্ভিসেস লিমিটেড, Debug Bd Ltd., Angular Esports Limited, Bangla Puzzle Limited Ges Riseup Labs.


দিনব্যাপী কর্মসূচীতে “বাংলাদেশের জন্য সুযোগ”, তাৎক্ষণিক গেমিং পোর্টালের কেস স্টাডি, বাংলাদেশে এস্পোর্টস সুযোগ, এনএফটি, এবং মেটাভার্সের উপর ৫টি সেমিনার অন্তর্ভুক্ত ছিল। সেমিনারগুলি পরিচালনা করেন গেমস, এক্সআর ও এনএফটি, এক্সআর ও এনএফটি ও বেসিস স্ট্যান্ডিং কমিটির কো-চেয়ারম্যান এবং এবং সিইও ডিবাগ বিডি লিঃ সানজার আদনান আলম, ড্রিমার্জ ল্যাবের প্রতিষ্ঠাতা ও সিইও এবং বেসিস ডিরেক্টর তানভীর হোসেন খান, বাংলা পাজল লিমিটেডর (চেয়ারম্যান অ্যান্ড সিইও মোহাম্মদ আবদুল মজিদ, অ্যাঙ্গুলার এস্পোর্টস লিমিটেড সিইও মোঃ শাহরিয়ার মোবাশ্বির, সফটোলজি লিমিটেড এর পরিচালক মোঃ জাকির হোসেন,  বাংলাদেশ আইটি ইনস্টিটিউটের সিইও এ.এম. মহিবুর রহমান এবং অন্যান্য প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status