ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
বইয়ের বিরুদ্ধে বিক্ষোভের অজুহাতে নিজেই আদালত বসালেন দিরাই উপজেলার এক আওয়ামীলীগ নেতা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 4 September, 2022, 12:35 PM

বইয়ের বিরুদ্ধে বিক্ষোভের অজুহাতে নিজেই আদালত বসালেন দিরাই উপজেলার এক আওয়ামীলীগ নেতা

বইয়ের বিরুদ্ধে বিক্ষোভের অজুহাতে নিজেই আদালত বসালেন দিরাই উপজেলার এক আওয়ামীলীগ নেতা

সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলাধীন ভাটিপাড়া ইউনিয়ন পরিষদ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান চৌধুরী সিরাজ এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি রুহুল আমিন তালুকদারসহ গুটিকয়েক লোক 'ভাটিপাড়া জমিদার পরিবারের ইতিহাস' নামের একটি বইয়ের লেখকের বিরুদ্ধে প্রতিবাদের নামে এবার ঠিক আদালতের আদতে বইটির লেখক ও ভাটিপাড়া এলাকার ঐতিহ্যবাহী জমিদার পরিবারের সদস্য মিছফার আহমেদ চৌধুরীকে চট্টগ্রাম থেকে স্বশরীরে ডেকে এনে শারীরিক লাঞ্ছনা এবং তার কাছ থেকে মোটা অংকের চাঁদা আদায়ের অপউদ্দেশ্যে ব্যাপক অপতৎপরতা চালাচ্ছেন। আর এসব অপকর্মে প্রত্যক্ষ মদদ দিচ্ছেন স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত চিকিৎসক এম ইউ কবির চৌধুরী এবং কানাডার পালিয়ে থাকা দুর্ধর্ষ সন্ত্রাসী ও প্রতারক আব্দুল মজিদ চৌধুরী মানিক ওরফে ডাকাত মানিক।

গত ২রা সেপ্টেম্বর জুম্মার নামাজের পর ভাটিপাড়া গ্রামের  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উল্লেখিত আওয়ামীলীগ নেতৃবৃন্দসহ প্রায় এক শ লোক একটি বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে। ওই সমাবেশে আরো যোগ দেন সাবেক চেয়ারম্যান শাহজাহান কাজী, কবি আবিদ ফায়সাল, প্রধান শিক্ষক সাজিদুল ইসলাম, কাজী আবু তালেব, ইউনিয়ন যুবলীগের সভাপতি কাজী সানোয়ার হোসেন, ইউপি সদস্য সামছুল ইসলাম, ছামিন নুর, সাবেক মেম্বার সালেক নুর, এশিয়ান টেলিভিশনের সিলেট প্রতিনিধি আবু তাহের চৌধুরী, সৈদুর রহমান তালুকদার, আব্দুল খালেক, মুজাহিদ চৌধুরী, সাবেক মেম্বার মুহিবুর রহমান, যুবলীগ নেতা সফিউর রহমান পিন্টু প্রমুখ।

এর আগে এলাকাবাসী উল্লেখিত বইয়ের ব্যাপারে প্রতিক্রিয়া জানালে এটির লেখক মিছফার আহমেদ চৌধুরী তাঁর ফেইসবুক আইডি থেকে স্ট্যাটাস দিয়ে বইটি বাজার থেকে প্রত্যাহারের ঘোষণার পাশাপাশি বইতে অনিচ্ছাকৃত ভুল তথ্য থাকায় গ্রামবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেন। একজন লেখক তার বই প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার পর এনিয়ে আর কিছু করার আইনী সুযোগ না থাকলেও ইউনিয়ন পরিষদ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান চৌধুরী সিরাজসহ বেশ কিছু ব্যক্তি লেখককে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়ে ভাটিপাড়া এলাকায় স্বশরীরে উপস্থিত হওয়ার নির্দেশ প্রদান করেন এবং এই আদেশ সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় কিছু পত্রিকায় প্রকাশিত হয়েছে।

এবিষয়ে আইনজীবীদের মন্তব্য চাইলে ব্যারিষ্টার ইকবাল মজুমদার এই প্রতিবেদককে বলেন, একজন লেখক যখন তার বই প্রত্যাহার করে নিলেন এবং সামাজিক যোগযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে ক্ষমা চাইলেন তখন তাকে কোনো ব্যক্তিই আর স্বশরীরে হাজির হওয়ার নির্দেশ দিতে পারেন না। কারণ যেকোনো ব্যক্তিতে সমন করার এক্তিয়ার একমাত্র আদালতের। এক্ষেত্রে ইউনিয়ন আওয়ামী লীগের নেতাসহ অন্যরা অবশ্যই আইন লঙ্ঘন করেছেন, যা দেশের প্রচলিত ফৌজদারী দন্ডবিধিতে শাস্তিযোগ্য অপরাধ। ইচ্ছে করলে ওই গ্রন্থের লেখক এখন সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে পারেন।

এদিকে স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত চিকিৎসক এম ইউ কবির চৌধুরী এবং কানাডার পালিয়ে থাকা দুর্ধর্ষ সন্ত্রাসী ও প্রতারক আব্দুল মজিদ চৌধুরী মানিক ওরফে ডাকাত মানিকের আর্থিক মদদে প্রতিবাদের নামে এধরনের নৈরাজ্য প্রসঙ্গে ব্যারিষ্টার ইকবাল মজুমদার বলেন, কিভাবে স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত একজন সম্মানিত ব্যক্তি আরেক পলাতক অপরাধীর সাথে মিলে ভাটিপাড়া গ্রামের কিছু লোককে টাকা পয়সা দিয়ে অবৈধ কাজকারবারে লেলিয়ে দিলেন এটা দেশের গোয়েন্দা সংস্থাগুলো তদন্ত করে দেখতে পারেন।

আওয়ামীলীগের ইউনিয়ন সাধারণ সম্পাদকের বেআইনী এই কার্যকলাপ প্রসঙ্গে দলের একজন কেন্দ্রীয় নেতা বলেন, আমাদের কাছে যদি সংশ্লিষ্ট ব্যক্তি লিখিত অভিযোগ করেন তাহলে এটা অবশ্যই খতিয়ে দেখা হবে।

তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন যখন দ্রুত এগিয়ে আসছে তখন ভাটিপাড়া ইউনিয়নের আওয়ামীলীগ নেতারা যদি এভাবে প্রকাশ্যে বেপরোয়া অপতৎপরতা চালাতে থাকেন তাহলে দলের ভাবমূর্তি ভীষনভাবে ক্ষতিগ্রস্থ হবে।

তিনি বলেন, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাহমুদুল হাসান চৌধুরী সিরাজ শোচনীয়ভাবে পরাজিত হন এবং মাত্র কয়েক শ ভোট পান। তার বিরুদ্ধে চাঁদাবাজি, খুন, সম্পত্তি দখলসহ নানা অভিযোগ আছে।

ভাটিপাড়া ইউনিয়ন পরিষদের আওয়ামীলীগ নেতারা কিভাবে নিজেরাই বিচারক সেজে আদালতের মতোই বিভিন্ন ব্যক্তিকে সমন করছেন এটা অবশ্যই গোয়েন্দা সংস্থাসহ আওয়ামীলীগের শীর্ষ নেতৃত্বকে জরুরী ভিত্তিতে খতিয়ে দেখতে হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status