ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
শিবালয়ের পৃথক দুটি কবরস্থান থেকে ১২ কঙ্কাল চুরি
মোহাম্মদ ইউনুস আলী, মানিকগঞ্জ
প্রকাশ: Monday, 29 August, 2022, 12:03 PM

শিবালয়ের পৃথক দুটি কবরস্থান থেকে ১২ কঙ্কাল চুরি

শিবালয়ের পৃথক দুটি কবরস্থান থেকে ১২ কঙ্কাল চুরি

মানিকগঞ্জের শিবালয় উপজেলার কাতরানিস ও বোয়ালী কবরস্থান থেকে কঙ্গাল হয়েছে। বুধবার (১০ আগস্ট) রাতে উপজেলার বোয়ালী ও কাতরাসিন নামক দুটি কবরস্থান থেকে ১২টি কঙ্কাল চুরি যায়। ঢাকা-আরিচা মহাসড়কে পার্শ্বে পাটুরিয়া সংযোগ মোড় ও সদর উদ্দিন ডিগ্রি কলেজের সাথে অবস্থিত দুটি কবরস্থানে এ ঘটনা ঘটে।


এলাকাবাসী সূত্রে জানা যায়, বড় বোয়ালি ও দক্ষিণ কাতরাসিন কবরস্থান থেকে রাতের যে কোনো সময় মোট ১৩টি কবর খোঁড়া হয় এবং ১২টি কবরের মধ্যে কোনো লাশ পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, একটি সংঘবদ্ধ চক্র এ ঘটনা ঘটাতে পারে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে।


বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করে শিবালয় থানার এসআই সানোয়ার হোসেন জানান, আমরা ঘটনা শোনামাত্র সেখানে গিয়েছিলাম। আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি। এ ঘটনায় যারা জড়িত, তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


কবরস্থানের সাধারণ সম্পাদক দিদার সরকার জানান, বুধবার রাতে কয়েকটি কবর খুঁড়ে দুষ্কৃতকারীরা লাশ চুরি করে নিয়ে যায়। পুনরায় তা আবার ঢেকে রেখে যায়। বিষয়টি খুবই দুঃখজনক। দ্রুততম সময়ের মধ্যে ঘটনার সাথে জড়িতদের বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।


উথলী ইউপি চেয়ারম্যান মো. আব্বাস আলী জানান, এ ঘটনা খুবই দুঃখজনক। কঙ্কাল চুরি উদ্দেশ্যে কি তা খুজে বের করতে হবে।  অতিদ্রুত দোষীদের চিহ্নত করে শাস্তি নিশ্চিত করতে হবে।


শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিন জানান, কঙ্কাল চুরির বিষয়টি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করতে সাব-ইন্সপেক্টর সানোয়ার হোসেনসহ পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে। যত দ্রুত সম্ভব এদের আটক করে আইনের আওতায় আনা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status