ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
গুলশান থানার টয়লেট দিয়ে পালালেন নারী আসামি
নতুন সময় ডেস্ক
রাজধানীর গুলশান থানা থেকে চুরির মামলায় গ্রেফতার এক নারী আসামি টয়লেটের ভেন্টিলেটর দিয়ে পালিয়ে গেছেন। একদিন পেরিয়ে গেলেও ওই আসামিকে খুঁজে পায়নি পুলিশ। তার নাম খাদিজা আক্তার। তার বিরুদ্ধে চুরির অভিযোগ এনে ২৩ আগস্ট থানায় একটি মামলা করা হয়।
প্রকাশ: Monday, 29 August, 2022, 2:27 AM

গুলশান থানার টয়লেট দিয়ে পালালেন নারী আসামি

গুলশান থানার টয়লেট দিয়ে পালালেন নারী আসামি

রোববার (২৮ আগস্ট) রাতে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।


ওসি বলেন, ‘আসামিকে খুঁজে বের করার চেষ্টা চলছে। একাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ চলছে। আশা করি, খুব শিগগির তাকে ধরতে পারবো।’


গুলশান থানার ওসি আবুল হাসান জানান, গত শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে খাদিজাকে গ্রেফতার করে পুলিশ। সেসময় তার কাছ থেকে চুরি হওয়া একটি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়। পরদিন রাত সাড়ে ৮টার দিকে টয়লেটে যাওয়ার কথা জানান খাদিজা। তখন একজন নারী পুলিশ সদস্য তাকে থানার একটি টয়লেটে নিয়ে যান। আসামি ওই টয়লেটের ভেন্টিলেটর দিয়ে পালিয়ে যান।


মামলার বিবরণে জানা গেছে, গুলশান-২ এলাকার একটি বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন খাদিজা আক্তার। অসুস্থতার কথা বলে গত ১৭ আগস্ট তিনি চলে যান। ওইদিনই বাসার লোকজন আলমারির ড্রয়ার খুলে দেখেন, সেখানে থাকা চার ভরি চার আনার স্বর্ণালঙ্কার নেই। আরেকটি ড্রয়ারে থাকা এক লাখ ৭৫ হাজার টাকাও নেই।


পরে বাসার সিসিটিভির ফুটেজে দেখা যায়, ১৬ আগস্ট বেলা ৩টা ১২ মিনিট থেকে ৩টা ১৪ মিনিটের মধ্যে ড্রয়ার খুলে স্বর্ণালঙ্কার ও টাকা নিয়ে চলে যান খাদিজা। ফুটেজ দেখে বিষয়টি নিশ্চিত হওয়ার পর তার বিরুদ্ধে মামলা করা হয়।


শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে খাদিজাকে গ্রেফতার করে গুলশান থানা পুলিশ। অভিযানে পুলিশের সঙ্গে তিনিও ছিলেন। তার কাছ থেকে চুরি হওয়া একটি স্বর্ণের চেইন উদ্ধার হয়। পরদিন রাত সাড়ে ৮টার দিকে টয়লেটে যাওয়ার কথা বলেন খাদিজা। তখন থানা ভবনের বাইরের একটি টয়লেটে তাকে নিয়ে যান একজন নারী পুলিশ সদস্য। ওই টয়লেটের ভেন্টিলেটর (বায়ু চলাচলের জন্য খোলা জায়গা) দিয়ে পালিয়ে যান খাদিজা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status