ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
ওষুধের দোকান ২৪ ঘণ্টাই খোলা থাকবে, তাপসের নির্দেশ নাকচ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 25 August, 2022, 2:16 PM
সর্বশেষ আপডেট: Thursday, 25 August, 2022, 2:22 PM

ওষুধের দোকান ২৪ ঘণ্টাই খোলা থাকবে, তাপসের নির্দেশ নাকচ

ওষুধের দোকান ২৪ ঘণ্টাই খোলা থাকবে, তাপসের নির্দেশ নাকচ

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ওষুধের দোকানগুলো (ফার্মেসি) ২৪ ঘণ্টাই খোলা থাকবে। ওষুধের দোকান বন্ধ থাকবে না, খোলাই থাকবে। কারণ এটি জরুরি বিষয়। সিটি করপোরেশন যদি এ বিষয়ে কিছু বলে থাকে তাহলে তাদের সঙ্গে আলোচনা করে অবশ্যই এর সুরাহা করা হবে।


আজ বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্যশিক্ষা নিয়ে অনুষ্ঠিত এক সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।


এর আগে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য কোন ধরনের প্রতিষ্ঠান কতক্ষণ খোলা রাখা যাবে, তা নির্ধারণ করে দেয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কয়েক দিন আগে এক গণবিজ্ঞপ্তিতে অন্যান্য বিষয়ের পাশাপাশি ওষুধের দোকানের বিষয়ে বলেছে, সাধারণ ওষুধের দোকান রাত ১২টায় বন্ধ হবে। আর হাসপাতালের সঙ্গে সংযুক্ত নিজস্ব ওষুধের দোকান রাত ২টায় বন্ধ করতে হবে। দক্ষিণ সিটি করপোরেশনের এই সিদ্ধান্ত নিয়ে সমালোচনা চলছে।


এ বিষয়ে আজকের সভায় সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি জন স্বাস্থ্যমন্ত্রী । তিনি বলেন, ফার্মেসি বন্ধ রাখার বিষয়ে তাঁরা কোনো নির্দেশনা দেননি। তিনি মনে করেন, এটি ২৪ ঘণ্টাই খোলা থাকা প্রয়োজন।


স্বাস্থ্যমন্ত্রী বলেন, সিটি করপোরেশন তাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত দেয়নি। তাই আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতিমধ্যে এ বিষয়ে কর্মকর্তাদের বলা হয়েছে আলোচনা করে এটির সুরাহা করার জন্য।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status