|
জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটি’তে আলোচনা সভা ও শিক্ষা সামগ্রী বিতরণ
নতুন সময় প্রতিবেদক
|
![]() জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটি’তে আলোচনা সভা ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, বৈষম্যহীন, শোষণমুক্ত অসাম্প্রদায়িক রাস্ট্র গঠন করতে চেয়েছিলেন বলেই ৭১ এর পরাজিত শক্তিরাই শেখ মুজিবুর রহমানকে হত্যা করে। তিনি আরো বলেন, আওয়ামীলীগের শাসনামলেই সমস্টিক উন্নয়নসূচক সমূহ উর্ধ্বমূখী থাকে আর ান্যরা রাস্ট্রক্ষমতায় এলে সমস্টিক উন্নয়নসূচক সমূহ নি¤œমুকী হয়ে যায়। তিনি বানরের তৈলাক্তবাঁশ বেয়ে উঠার সাথে এর তুলনা করে ক্রমাাগত উন্নয়নের ধারা গতিশীল রাখতে আওয়ামীলীগ সরকারের ধারাবাহিকতা অব্যাহত রাখার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি আরো বলেন, অনেকেই বলেন শিক্ষার মান পড়ে গেছে। কিন্তু আমি তা দেখি না। অনেকে বলেন রাজধানীতে শিক্ষার মান এক রকম, গ্রামে আরেক রকম। তাই যদি হতো তবে বিভিন্ন অলিম্পিয়ার্ডে শুধু ঢাকার শিক্ষার্থীরাই ভালো ফল করত। কিন্তু আমরা দেখছি এসব প্রতিযোগিতায় খুলনা, সিলেট ও জেলা পর্যায়ের শিক্ষার্থীরাও ভালো করছে। তিনি শিক্ষা প্রতিষ্ঠান সমূহকে বিশ্ব র্যাংকিং এর মানদন্ডগুলির প্রতি বিশেষ মনোযোগী হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মশিউর রহমান বলেন, আজ আমরা যেখানে অবস্থান করছি এর জন্য বঙ্গবন্ধুকে ১২ বছর কারাগারে থাকতে হয়েছে। তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হৃদয়ে ধারন করে আমরা একটি মানবিক, আদর্শভিত্তিক কল্যাণ রাস্ট্র গঠন করতে চাই যেখানে সমতাভিত্তিক সমাজ তৈরী হবে। ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির প্রতিষ্ঠাতা ও ড্যাফোডিল পরিবারের চেয়ারম্যান ড. মোঃ সবুর খান তার বক্তব্যে ১৯৯৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কম্পিউটারের উপর থেকে ভ্যাট টেক্স প্রত্যাহারের দূরদর্শী সিদ্ধান্তের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, সেদিনের সিদ্ধান্তই অঅজকে প্রধানমন্ত্রীকে ডিজিটাল বাংলাদেশ গড়তে সহায়তা করেছে। তিনি শিক্ষার্থীদের ল্যাপটপের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে আন্তর্জাতিক চাকরি বাজারের উপযোগী কওে নিেিজকে গড়ে তোলার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির মেধাবী শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
