ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
মাশরাফি এবার ভারতে মাঠ মাতাবেন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 13 August, 2022, 12:55 PM
সর্বশেষ আপডেট: Saturday, 13 August, 2022, 12:58 PM

মাশরাফি এবার ভারতে মাঠ মাতাবেন

মাশরাফি এবার ভারতে মাঠ মাতাবেন

কলকাতার ইডেন গার্ডেন্সে আগামী ১৫ সেপ্টেম্বর ভারতীয় লিজেন্ড দল খেলবে রেস্ট অব দ্য ওয়ার্ল্ড লিজেন্ড দলের বিপক্ষে। এই ম্যাচের জন্য দুই দলের স্কোয়াড প্রকাশ করেছেন ভারতের বিখ্যাত সাংবাদিক ভিক্রান্ত গুপ্তা।

ইন্ডিয়া মহারাজাস নামে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে থাকছেন সৌরভ গাঙ্গুলি। এছাড়া বীরেন্দর শেবাগ, মোহাম্মদ কাইফ, ইরফান ও ইউসুফ পাঠান, হরভজন সিংয়ের মতো ক্রিকেটাররা আছেন ১৭ সদস্যের স্কোয়াডে।

মাশরাফি এবার ভারতে মাঠ মাতাবেন

মাশরাফি এবার ভারতে মাঠ মাতাবেন


রেস্ট অব দ্য ওয়ার্ল্ড দলের অধিনায়ক হিসাবে থাকছেন ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতানো এউইন মরগান। হার্শেল গিবস, জ্যাক ক্যালিস, সনাথ জয়সুরিয়া, জন্টি রোডস, মুত্তিয়াহ মুরালিধরন, ডেল স্টেইন, ব্রেট লি’দের মতো তারকারা।

তারার মেলাতে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হয়ে আছেন সফলতম অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status