ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
রাশিয়ার পক্ষে ইউক্রেন যুদ্ধে এক লাখ সেনা পাঠাবে উত্তর কোরিয়া
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 11 August, 2022, 9:45 AM

রাশিয়ার পক্ষে ইউক্রেন যুদ্ধে এক লাখ সেনা পাঠাবে উত্তর কোরিয়া

রাশিয়ার পক্ষে ইউক্রেন যুদ্ধে এক লাখ সেনা পাঠাবে উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া ইউক্রেনে রাশিয়ার আক্রমণকে শক্তিশালী করতে সাহায্য করার জন্য ১ লাখ স্বেচ্ছাসেবক সৈন্যের প্রস্তাব দিয়েছে বলে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম।

বুধবার নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়, রাশিয়ান প্রতিরক্ষা বিশ্লেষক ইগর কোরোচেঙ্কো রাশিয়ান চ্যানেল ওয়ানকে বলেছেন, এক লাখ উত্তর কোরিয়ার স্বেচ্ছাসেবক সেনা এসে ইউক্রেন সংঘাতে অংশ নিতে প্রস্তুত রয়েছে।

উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর প্রশংসা করে কোরোটচেঙ্কোকে বলেছেন, রাশিয়ার উচিৎ উত্তর কোরিয়ার সেনাদের এবং তাদের কাউন্টার-ব্যাটারি দক্ষতাকে আন্তরিকভাবে স্বাগত জানানো।

তিনি বলেন, উত্তর কোরিয়া যদি ইউক্রেনীয়দের বিরুদ্ধে লড়াই করার জন্য তার আন্তর্জাতিক দায়িত্ব পালনের ইচ্ছা প্রকাশ করে, তাহলে আমাদের তাদের অনুমতি দেওয়া উচিত।

তবে উত্তর কোরিয়া কীভাবে রাশিয়াকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তা এখনো পরিষ্কার নয়।

নিউইয়র্ক-ভিত্তিক কাউন্সিল ফর ফরেন রিলেশনস অনুসারে, উত্তর কোরিয়ার সামরিক বাহিনী বিশ্বের চতুর্থ বৃহত্তম। প্রায় ১৩ লাখ সক্রিয় সেনা রয়েছে দেশটির। এছাড়াও সংরক্ষিত সেনা হিসাবে রয়েছে আরও ৬ লাখ।

এদিকে দক্ষিণ কোরিয়ার সংবাদপত্র ডেইলি এনকে জানিয়েছে, রাশিয়াকে যুদ্ধোত্তর ইউক্রেন পুনর্গঠনে সহায়তা করার জন্য কর্মী প্রস্তাব দিয়েছে উত্তর কোরিয়া।

রাশিয়ান সূত্রের বরাত দিয়ে ডেইলি এনকে জানিয়েছে, রাশিয়া যুদ্ধে জিতলে কিম জং-উন পূর্ব ইউক্রেনের দোনবাস অঞ্চলে এক হাজারেরও বেশি কর্মী পাঠানোর পরিকল্পনা করছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status