ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
পরমাণু ও সামরিক স্থাপনায় মার্কিন পরিদর্শন স্থগিত করল রাশিয়া
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 9 August, 2022, 4:32 PM

পরমাণু ও সামরিক স্থাপনায় মার্কিন পরিদর্শন স্থগিত করল রাশিয়া

পরমাণু ও সামরিক স্থাপনায় মার্কিন পরিদর্শন স্থগিত করল রাশিয়া

রাশিয়ার পরমাণু ও সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের পরিদর্শনের সুযোগ সাময়িকভাবে স্থগিত করেছে রাশিয়া।

সোমবার এ বিষয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় একটি ঘোষণা দিয়েছে। এতে বলা হয়েছে, পরমাণু সামরিক স্থাপনায় আমেরিকার পরিদর্শন স্থগিত করার বিষয়টি ওয়াশিংটনকে অবহিত করা হয়েছে।

আমেরিকা ও রাশিয়ার মধ্যকার স্টার্ট চুক্তির আওতায় দুই দেশ পরস্পরের পরমাণু সামরিক স্থাপনা পরিদর্শন করতে পারে। কিন্তু রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে মস্কোর ওপর আমেরিকার নিষেধাজ্ঞার কারণে রাশিয়া এখন মার্কিন পরমাণু সামরিক স্থাপনাগুলো পরিদর্শন করতে পারছে না। সে ক্ষেত্রে পরিদর্শনের একতরফা সুযোগ নিচ্ছে আমেরিকা। এ দিকটি বিবেচনা করে মস্কো নিজের পরমাণু সামরিক স্থাপনায় মার্কিন পরিদর্শনের সুযোগ স্থগিত করলো। বিষয়টি কূটনৈতিক চ্যানেলে আমেরিকাকে জানানো হয়েছে।

মস্কো বলেছে, যখন পরিস্থিতি স্বাভাবিক হবে তখন আবার ওই চুক্তি কার্যকর করা হবে।

রাশিয়ার সঙ্গে সংঘাত শুরুর পর আমেরিকা এবং তার পশ্চিমা মিত্ররা রাশিয়ার ওপর বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা দিয়েছে। এর আওতায় রুশ কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা প্রাপ্তির সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে এবং রাশিয়ার বিমান আমেরিকায় এবং ইউরোপীয় ইউনিয়নের আকাশে নিষিদ্ধ করা হয়েছে। সে কারণে রুশ কর্মকর্তারা মার্কিন সামরিক পরমাণু স্থাপনা পরিদর্শন করতে পারেন না।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, রাশিয়া ফেডারেশন এখন বাধ্য হয়ে এই পদক্ষেপ নিয়েছে, বর্তমান বাস্তবতায় কোনোভাবেই মার্কিন পরমাণু স্থাপনা পরিদর্শনের সুযোগ নেই। সেক্ষেত্রে আমেরিকা একতরফা সুযোগ গ্রহণ করতে পারে না। সূত্র: আল-জাজিরা

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status