ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
দুধ কীভাবে খাওয়া বেশি স্বাস্থ্যকর, ঠান্ডা নাকি গরম
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 7 August, 2022, 12:29 PM

দুধ কীভাবে খাওয়া বেশি স্বাস্থ্যকর, ঠান্ডা নাকি গরম

দুধ কীভাবে খাওয়া বেশি স্বাস্থ্যকর, ঠান্ডা নাকি গরম

শরীরে পুষ্টির জোগান দিতে দুধের বিকল্প নেই। ছোট-বড় সবারই নিয়মিত খাদ্যতালিকায় দুধ রাখা উচিত। ক্যালসিয়াম, পটাশিয়াম, প্রোটিন, জিঙ্ক, ভিটামিন ডি-তে ভরপুর দুধ খেলে শরীরের নানা সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

অনেকে গরম দুধ ছাড়া খেতে চান না। কারও আবার ঠান্ডা দুধ পছন্দ। অনেকেরই প্রশ্ন, ঠান্ডা নাকি গরম— কোন দুধ শরীরের জন্য বেশি উপকারী?

গরম দুধ কখন বেশি উপকারী?

১. অনেকেই অনিদ্রার সমস্যায় ভোগেন। এ ক্ষেত্রে গরম দুধ খেলেই সমস্যা কমবে। দুধে থাকা অ্যামিনো অ্যাসিড ঘুম আনতে সাহায্য করে।

২. ঋতু পরিবর্তনের সময়ে অনেকেই সর্দি-কাশি কবলে পড়েন। গরম দুধে মধু মিশিয়ে খেলে দারুণ উপকার পাওয়া যায়। যাদের একটুতেই ঠান্ডা লেগে যাওয়ার সমস্যা আছে, তাদের জন্যও গরম দুধ ভাল। দুধে অ্যান্টি-ব্যাক্টেরিয়াল গুণ থাকায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
 
৩. পিরিয়ডের সময় অনেকেরই পেটে অসহ্য যন্ত্রণা হয়। এই সময়ে খাদ্যতালিকায় অবশ্যই গরম দুধ রাখুন। দুধে থাকা পটাশিয়াম ব্যথা উপশম সাহায্য করে।

ঠান্ডা দুধ কখন বেশি উপকারী?

১. বদহজমের সমস্যা কিংবা পেটে আলসারের সমস্যা থাকলে গরম দুধ না খাওয়াই ভাল। এ ক্ষেত্রে ঠান্ডা দুধ খেলে সমস্যা কমতে পারে। ঠান্ডা দুধে এক চামচ ইসবগুল মিশিয়ে খেলে কোষ্ঠকাঠিন্যে দূর হয়, হজমও ভাল হয়।

২. ঠান্ডা দুধ ওজন ঝরাতে সাহায্য করে। ঠান্ডা দুধ খেলে বিপাক হার বেড়ে যায়, ফলে বেশি মাত্রায় ক্যালোরির খরচ হয়। তাই যারা ওজন ঝরানোর পরিল্পনা করছেন, তারা ঠান্ডা দুধ খেলে বেশি উপকার পাবেন। হালকা ক্ষিদে পেলে ভাজাপোড়ার পরিবর্তে এক গ্লাস দুধ পারেন। পেট অনেক ক্ষণ ভর্তি থাকবে।

৩. ঠান্ডা দুধে প্রচুর পরিমাণে ইলেকট্রোলাইট থাকে। ত্বকের স্বাস্থ্য ভাল রাখতেও ঠান্ডা দুধ দারুণ উপকারী।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status