ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ ৮ বৈশাখ ১৪৩৩
সেই মায়ের জীবনসঙ্গী হতে শতাধিক পুরুষের প্রস্তাব
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 2 August, 2022, 11:49 AM

সেই মায়ের জীবনসঙ্গী হতে শতাধিক পুরুষের প্রস্তাব

সেই মায়ের জীবনসঙ্গী হতে শতাধিক পুরুষের প্রস্তাব

বাবার মৃত্যুর পর পেরিয়ে গেছে পরপর দুটি বছর। সন্তানদের ব্যস্ত জীবনে একাকিত্বের যন্ত্রণা বাড়তে থাকায় ফেসবুকে মায়ের জীবনসঙ্গী খুঁজে বিজ্ঞপ্তি দিয়েছিলেন ছেলে। মায়ের জন্য পাত্র চেয়ে এমন অভিনব বিজ্ঞপ্তি দিয়ে ব্যাপক সাড়াও পেয়েছেন ঢাকার কেরানীগঞ্জের বাসিন্দা মোহাম্মদ অপূর্ব। তিন দিনে পাত্র হিসাবে তার সঙ্গে যোগাযোগ করেছেন প্রায় একশ জনের উপর।


মিডিয়াকে পোস্ট দেওয়ার উদ্দেশ্য, ফেসবুক এবং তার বাইরেও সাড়া পাওয়ার বিষয়ে কথা বলেছেন অপূর্ব।


গত শনিবার ‘বিসিসিবি মেট্রিমনিয়াল: হেভেনলি ম্যাচ’ নামে একটি ফেসবুক গ্রুপে মায়ের জন্য পাত্র চেয়ে বিজ্ঞাপন দিয়ে অপূর্ব লিখেছিলেন, বাবা মারা গেছে তাই আম্মুর জন্য পাত্র খুঁজছি। যেমন পাত্র চান তার বিবরণ দিয়ে তিনি লেখেন, আম্মুর সাথে মানানসই পাত্র খুঁজছি। অবশ্যই ঢাকার আশেপাশে হলে ভালো। ব্যবসায়ী বা জব হোল্ডার; শিক্ষাগত যোগ্যতা কম হলেও সমস্যা নেই। নামাজি হতে হবে মাস্ট। মানে একদম সাদা-মাটা একজন, যে আম্মুর জীবনের বাকি চলার পথগুলোর সঙ্গী হবে। ৪২-৫০ বয়স হলে ভালো হয়। পাত্রী হিসাবে মা ডলি আক্তারের বিবরণও ওই পোস্টে দিয়েছেন অপূর্ব। ৪২ বছর বয়সী ডলি আক্তার পড়াশোনা করেছেন অষ্টম শ্রেণি পর্যন্ত। উচ্চতা ৫ ফুটের বেশি।


মায়ের সম্মতি নিয়ে পোস্ট দেওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, সবার জীবনে একান্তভাবে পাওয়ার জন্য কারও না কারও প্রয়োজন। কিছু প্রয়োজন সেটা সন্তানেরাও মেটাতে পারে না। এমন কাউকে জীবনসঙ্গী হিসাবে প্রয়োজন, যার কাঁধে মাথা রেখে মনের কথাগুলো বলা যাবে। আমার মা আমার কাঁধে মাথা রেখেও অনেক কথা বলতে পারেন, কিন্তু সেটাতো আর জীবনসঙ্গীকে বলার মতো করে হবে না।


পোস্ট দেওয়ার পেছনে দুটি উদ্দেশ্য ছিল জানিয়ে অপূর্ব বলেন, প্রথমত পার্টনার খোঁজার উদ্দেশ্য ছিল। দ্বিতীয়ত, আমরা যে এ ধরনের ব্যাপার নিয়ে একটা গণ্ডির মধ্যে পড়ে আছি, সেটা থেকে বের হওয়া যে সম্ভব, তা তুলে ধরতে চেয়েছি। ফেসবুকে পোস্ট দেওয়ার পর সোমবার পর্যন্ত প্রায় একশ পাত্রের সন্ধান পাওয়ার কথা জানিয়ে অপূর্ব বলেন, অনেকে টেঙট করেছে, অনেক সিভি পাঠিয়েছে। বেশির ভাগকে আমরা বাদ দিয়ে দিয়েছি। কয়েকজনকে অবজারভেশনে রাখছি, আর যাচাই-বাছাই করছি। বিষয়টা নিয়ে খুব ভেবেচিন্তে আগাতে চাচ্ছি।


অপূর্বরা দুই ভাই। বড় ভাই ইমরান হোসেনও ব্যবসা করেন। বিবাহিত ইমরানের এক সন্তান রয়েছে। ৮৫ বছর বয়সে অপূর্ব-ইমরানের বাবা ঈয়াদ আলী দুই বছর আগে ক্যান্সারে মারা গেছেন। যে গ্রুপে অপূর্ব পোস্ট দিয়েছেন, সেখানে প্রায় ৩ লাখ ২০ হাজার সদস্য রয়েছেন। সোমবার সন্ধ্যা পর্যন্ত ওই পোস্টের নিচে ছয়শর বেশি সদস্য মন্তব্য করেছেন। সেখানে প্রায় সবাই বিষয়টিকে সাধুবাদ জানালেও ফেসবুকের অন্যান্য গ্রুপে এটা নিয়ে নেতিবাচক মন্তব্য আসায় নিজের মনোকষ্টের কথা জানিয়েছেন অপূর্ব।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status