ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
আঁখিকে মালয়েশিয়ান অধিনায়কের প্রশ্ন, তুমি কি খাও?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 24 June, 2022, 2:06 PM
সর্বশেষ আপডেট: Friday, 24 June, 2022, 3:23 PM

আঁখিকে মালয়েশিয়ান অধিনায়কের প্রশ্ন, তুমি কি খাও?

আঁখিকে মালয়েশিয়ান অধিনায়কের প্রশ্ন, তুমি কি খাও?

ফিফা র‌্যাঙ্কিংয়ে মালয়েশিয়া ৮৫তম, বাংলাদেশ ১৪৬তম। র‌্যাংকিংয়ে ৬১ ধাপ এগিয়ে থাকা সেই মালয়েশিয়ার সাথে আন্তর্জাতিক ফুটবলে বিশাল এক জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশের মেয়েরা। মালয়েশিয়ার জালে গুনে গুনে ৬ গোল ভরেছে তারা। এমন ম্যাচে গোলের দেখা পেয়েছেন ডিফেন্ডার আঁখি খাতুন। জোড়া গোল করা এই ফুটবলার পুরো ম্যাচ জুড়েই ছিলেন দূর্দান্ত।

তার এমন পারফরম্যান্স অবাক হয়েছেন প্রতিপক্ষ দলের অধিনায়কও।

তাই তো ম্যাচ চলাকালীন সরাসরি প্রশ্ন ছুড়েছেন আঁখির কাছে। জানতে চেয়েছেন, তিনি কি কি খেয়ে থাকেন! ম্যাচ শেষে আঁখি নিজেই জানিয়েছেন সে কথা। ম্যাচ জুড়ে ফুটবল পায়ে সৌরভ ছড়ানো আঁখিকে নিয়ে কৌতুহুল জন্মায় মালয়েশিয়া অধিনায়ক স্টেফি সার্জ কৌরের। তাই ম্যাচ চলাকালীন সময়েই আঁখির সম্পর্কে জানতে চেয়েছিলেন তিনি। এ ব্যাপারে আঁখি বলেন, 'ম্যাচের সময় তো কথা বলার সুযোগ হয়না। সে শুধু আমাকে জিজ্ঞেস করছে, আমার বয়স কত এবং কী কী খাই। এটা শুনে আমি শুধু হেসেছি। '

জোড়া গোল করেছেন, কেমন অনুভূতি হচ্ছে- এমন প্রশ্নের উত্তর দিতে গিয়ে বরাবরের মতোই খানিকটা লজ্জাবতী হয়ে গেলেন আঁখি। তারপর বললেন, '২০১৭ সালে এই দলের কাছে হেরেছিলাম, কঠোর পরিশ্রম করেছি তাই আজ জিতলাম। পার্থক্য হচ্ছে ওরা করোনার মধ্যে অনুশীলন করে নাই কিন্তু আমরা করেছি। গোল করতে পেরে ভাল লাগছে। '


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status