ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
উত্তরপত্রে ‘মন ভালো নেই’ লিখে বিপাকে জগন্নাথ শিক্ষার্থী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 23 June, 2022, 11:58 PM

উত্তরপত্রে ‘মন ভালো নেই’ লিখে বিপাকে জগন্নাথ শিক্ষার্থী

উত্তরপত্রে ‘মন ভালো নেই’ লিখে বিপাকে জগন্নাথ শিক্ষার্থী

পরীক্ষার উত্তরপত্রে ‘মন ভালো নেই’ কথাটি লিখে বিভাগীয় তদন্তের মুখে পড়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। বৃহস্পতিবার ইংরেজি বিভাগের প্রথম সেমিস্টারের এক শিক্ষার্থীর ওই অতিরিক্ত উত্তরপত্রের প্রথম পৃষ্ঠার ছবি ফেইসবুকে ছড়িয়ে পড়ে।

এর উত্তর লেখার অংশে ‘স্যার আজকে আমার মন ভালো নেই’ লেখা রয়েছে। উত্তরপত্রটি কোনো পরীক্ষার অংশ না হলেও এর বাম পাশে লাল কালিতে শূন্য নম্বর দিয়ে ‘বাতিল’ লিখে দেওয়া হয়েছে।

ফেইসবুকে ছড়িয়ে পড়া এ ছবি শিক্ষার্থীদের মধ্যে সমালোচনা ও হাস্যরস সৃষ্টি করলে প্রশাসন তৎপর হয়।

বিভাগের তলব পেয়ে ওই শিক্ষার্থী গণমাধ্যমকে বলেন, ‘মজা করে’ করা এই ঘটনা যে এতদূর যাবে, তা তিনি ভাবতে পারেননি।

“একটা অতিরিক্ত কাগজে মজা করে লিখেছিলাম। কিন্তু এতটা ছড়িয়ে পড়বে, আমি ভাবিনি৷ স্যাররাও ডেকেছেন আমাকে এ নিয়ে। আমি ক্ষমা চেয়েছি, কী হবে বুঝতেছি না।”

ঘটনার জন্য শিক্ষকদের কাছে এই শিক্ষার্থী ভুল স্বীকার করে নেন বলে জানিয়েছেন ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মমিন উদ্দীন।

তিনি বলেন, এই শিক্ষার্থী অতিরিক্ত উত্তরপত্রটি কীভাবে সংগ্রহ করেছে, তা তারা জানার চেষ্টা করছেন।

“বিষয়টি আমাদের নজরে এসেছে, তার সাথে কথাও হয়েছে। তাকে আমরা রোববার ডেকেছি। তারপর এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”  সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status