ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
মা-মেয়েসহ ৩ জনকে কুপিয়ে হত্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 23 June, 2022, 11:50 PM

মা-মেয়েসহ ৩ জনকে কুপিয়ে হত্যা

মা-মেয়েসহ ৩ জনকে কুপিয়ে হত্যা

শেরপুরের শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খোশালপুর পুটল গ্রামে বোরকা পড়ে অতর্কিত সন্ত্রাসী হামলার ঘটনায় মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু হয়েছে। বকশীগঞ্জ হাসপাতালে তাদের মৃত্যু হয়। আরও ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের মুমুর্ষু অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুন) সন্ধ্যা ৭টার দিকে শেরপুরের শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খোশালপুর পুটল গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ৭টার দিকে বোরকা পরিহিত দুজন অজ্ঞাতনামা কতিপয় সন্ত্রাসী কাকিলাকুড়া ইউনিয়নের খোশালপুর পুটল গ্রামের মনু মিয়ার বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে ৩ জনকে গলাকেটে এবং আরও ৩ জনকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বকশীগঞ্জ হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আনার পথেই মারা যায় মনিরা বেগম নামে (৪০) নামে এক নারী। বকশীগঞ্জ হাসপাতালে আনার পরে আরও দুজনের মৃত্যু হয়। যারা মারা গেছেন তারা হলেন, মনু মিয়ার কন্যা মনিরা বেগম (৪০), স্ত্রী শেফালী বেগম (৬০) ও মৃত নুর জামালের ছেলে মাহমুদ হাজী (৬৫)।

আহতরা হলেন- আহাদ আলীর স্ত্রী বাচ্চুনী বেগম (৫২), জয়নাল আবেদীনের ছেলে মনু মিয়া (৭৫) ও মনু মিয়ার ছেলে শাহাদাৎ হোসেন (৪০)। তবে কি কারণে এই হামলার ঘটনা ঘটেছে তা জানা যায়নি।

শেরপুর ডিবি পুুলিশের ইন্সপেক্টর রিয়াদ মাহমুদের নেতৃত্বে একটি টিম তদন্তের জন্য বকশীগঞ্জ হাসপাতালে অবস্থান করছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status