ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
ভাইরাল সেই মাসুদ পদোন্নতি পেয়ে হলেন বিভাগীয় পরিচালক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 23 June, 2022, 2:44 PM

ভাইরাল সেই মাসুদ পদোন্নতি পেয়ে হলেন বিভাগীয় পরিচালক

ভাইরাল সেই মাসুদ পদোন্নতি পেয়ে হলেন বিভাগীয় পরিচালক

‘ভালো হয়ে যাও মাসুদ। তুমি কি আর ভালো হবে না?’ সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই উক্তিটি যাকে কেন্দ্র করে বলেছিলেন, সেই আলোচিত বিআরটিএ কর্মকর্তা মাসুদ আলম এবার খুলনা বিভাগীয় পরিচালকের (ইঞ্জি.) দায়িত্ব পেয়েছেন। ২১ জুন তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেছেন।

২০১৭ সালের ১৮ জানুয়ারি বিআরটিএর মিরপুর কার্যালয় পরিদর্শনকালে দায়িত্বে অবহেলার অভিযোগের ব্যাপারে সতর্ক করে এই কর্মকর্তাকে সেতুমন্ত্রী বলেছিলেন, ‘ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। তোমাকে আমি অনেক সময় দিয়েছি। তুমি ভালো হয়ে যাও। তুমি কি এখানে আবার পুরোনো খেলা শুরু করেছ? তুমি কি কোনোদিনও ভালো হবে না?’

সেতুমন্ত্রীর এমন বক্তব্য পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তখন থেকেই তুমুল আলোচনায় ছিলেন এই কর্মকর্তা। যা পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

মঙ্গলবার (২১ জুন) বিআরটিএ যশোর সার্কেল নামক একটি ফেসবুক পেজের এক পোস্টে পদোন্নতি পেয়ে পরিচালক হওয়ার তথ্য জানা যায়। পরে বিআরটিএ’র চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন।

ওই ফেসবুক পোস্টে বলা হয়, ‘বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর খুলনা বিভাগীয় পরিচালকের (ইঞ্জি.) দায়িত্ব গ্রহণ করায় প্রকৌশলী মো. মাসুদ আলম স্যারকে বিআরটিএ যশোর ও নড়াইল সার্কেলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।’

বিআরটিএ সূত্রে জানা যায়, গত সপ্তাহে বিআরটিএ দেশের ৮টি বিভাগে বিভাগীয় পরিচালক পদ সৃষ্টি করেছে। পদ সৃজনের পর প্রথম পরিচালক হিসেবে খুলনা বিভাগে যোগদান করলেন ইঞ্জিনিয়ার মাসুদ আলম।

খুলনা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) তানভীর আহমেদ গণমাধ্যমকে জানান, গত ২০ জুন বিআরটিএর খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক হিসেবে যোগ দিয়েছেন মাসুদ আলম। সাড়ে পাঁচ বছর আগে বিআরটিএর মিরপুর অফিসের উপপরিচালকের দায়িত্ব পেয়েছিলেন তিনি।

২০১৭ সালে বিআরটিএর মিরপুর কার্যালয় পরিদর্শনে গিয়েছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তখন সেতুমন্ত্রীর কাছে সেবাগ্রহীতারা লাইসেন্স সময়মতো না পাওয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ করেন। বিআরটিএ মিরপুর অফিসের উপপরিচালক মাসুদ আলম তখন সেতুমন্ত্রীর পাশেই ছিলেন।

সেবাগ্রহীতাদের কাছে থেকে অভিযোগ শুনে সেতুমন্ত্রী মাসুদকে উদ্দেশ্য করে আরও বলেছিলেন, ‘মাসুদের সঙ্গে দেখা হলেই প্রায় আমি বলি, মাসুদ তুমি ভালো হয়ে যাও, কিন্তু সে এখনও পুরোপুরি ভালো হয়নি। মাসুদ দীর্ঘদিন বিআরটিএতে আছে। ব্যবহার ভালো, মধুর মতো। কিন্তু যা করার একটু ভেতরে ভেতরে করে।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status