ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
রাশিয়া থেকে ২ লাখ টন গম আমদানি করতে চায় ঢাকা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 23 June, 2022, 11:02 AM

রাশিয়া থেকে ২ লাখ টন গম আমদানি করতে চায় ঢাকা

রাশিয়া থেকে ২ লাখ টন গম আমদানি করতে চায় ঢাকা

সরকার থেকে সরকার (জি টু জি) চুক্তিতে রাশিয়া থেকে গম আমদানির চেষ্টা করছে বাংলাদেশ। গত মাসে দেশটির বৃহত্তম গম সরবরাহকারী ভারত স্থানীয় বাজারে দাম বাড়ায় শস্যটি রপ্তানি নিষিদ্ধ করার পর এ চেষ্টা করা হচ্ছে।

বুধবার (২২ জুন) সরকারি ও বাণিজ্য কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

কর্মকর্তারা বলেন, বিশ্বের বৃহত্তম গম রপ্তানিকারক রাশিয়ার সঙ্গে আমদানি চুক্তি ঢাকাকে উন্নত বিশ্বের চেয়ে কম মূল্যে চাহিদা মেটাতে সহায়তা করবে।

বাংলাদেশের খাদ্য মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, চুক্তিটি চূড়ান্ত করতে বৃহস্পতিবার রাশিয়ার সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠকে বসছে বাংলাদেশ।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, আমরা প্রাথমিকভাবে রাশিয়া থেকে কমপক্ষে ২ লাখ টন গম চাইব।

খাদ্য মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

বাংলাদেশ প্রায় ৭০ লাখ টন গম আমদানি করে এবং গত বছর এর দুই তৃতীয়াংশেরও বেশি ভারত থেকে এসেছিল।

ভারতের রপ্তানি নিষেধাজ্ঞার পরে বাংলাদেশ আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে সরবরাহ সুরক্ষিত করার চেষ্টা করেছিল কিন্তু উচ্চ মূল্যের কারণে সেগুলো বাতিল হয়েছে।

বাংলাদেশ সরকার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে লড়াই করছে, মে মাসে মূল্যস্ফীতি ছিল আট বছরের মধ্যে সর্বোচ্চ। দেশটির গমের মজুত তিন বছরের মধ্যে সর্বনিম্ন এক লাখ ৬৬ হাজার টন।

কিন্তু মস্কোর ওপর পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়ান গমের মূল্য পরিশোধ করা ঢাকার জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

সরকারের ওই কর্মকর্তা বলেন, বৈঠকে অর্থ পরিশোধসহ সব বিষয়ে আলোচনা হবে। দেখা যাক। সূত্র : রয়টার্স

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status