ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৯ এপ্রিল ২০২৬ ৬ বৈশাখ ১৪৩৩
১৬০ নারীকে অন্তঃসত্ত্বা করেছেন একাই, তবু পিতৃদিবসে নিঃসঙ্গ মেয়র
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 19 June, 2022, 9:30 PM

১৬০ নারীকে অন্তঃসত্ত্বা করেছেন একাই, তবু পিতৃদিবসে নিঃসঙ্গ মেয়র

১৬০ নারীকে অন্তঃসত্ত্বা করেছেন একাই, তবু পিতৃদিবসে নিঃসঙ্গ মেয়র

যে নারীরা চেয়েও মা হতে পারছেন না, তাঁদের মাতৃত্বের স্বাদ দেন ইংল্যান্ডের বাসিন্দা জো। দেড় শতাধিক মহিলাকে মাতৃত্বের স্বাদ দিয়েছেন তিনি। ১৬০ সন্তানের পিতা, অথচ পিতৃদিবসে ৫১ বছর বয়সি জো-এর সঙ্গে দেখা করার মতো নেই কেউই।

আইভিএফ, শুক্রাণু দান থেকে পুরোদস্তুর শারীরিক মিলন, একাধিক পদ্ধতিতে নারীদের মাতৃত্বের আকাঙ্ক্ষা পূরণ করেন জো। নেটমাধ্যমে করতে হয় যোগাযোগ। এখনও পর্যন্ত অন্তত ২০০ জন মহিলা মা হওয়ার জন্য তাঁর সাহায্য চেয়েছেন বলে দাবি জো-এর। নিজে ইংল্যান্ডের বাসিন্দা হলেও আমেরিকা, আর্জেন্টিনা, ইটালি, সিঙ্গাপুর, ফিলিপিন্সের মতো দেশে গিয়েও সন্তানের জন্ম দিয়েছেন তিনি।

সারা পৃথিবীতে ১৬০ সন্তান থাকলেও, পিতৃদিবসে কার্যত একাই সময় কাটাতে হচ্ছে তাঁকে। স্থানীয় একটি সংবাদ সংস্থাকে জো জানিয়েছেন, অধিকাংশ ক্ষেত্রেই সন্তানের থেকে গোপন রাখা হয় তাঁর পরিচয়। তাই সন্তানদের সঙ্গে আলাপ করার কোনও সুযোগ তাঁর নেই বললেই চলে। সন্তানদের কেউ কেউ ফোন করলেও দেখা করে না। জো-এর আশা অন্তত ১০ থেকে ১২ জন পিতৃদিবসে ফোন করলেও করতে পারে। তবে দেখা করার মতো কেউ নেই, এ কথাও জানান তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status