ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
বাবার সামনে বিকিনি পরে কেক কাটলেন ইরা! ভাইরাল আমির-কন‍্যার ছবি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 1 June, 2022, 7:04 PM

বাবার সামনে বিকিনি পরে কেক কাটলেন ইরা! ভাইরাল আমির-কন‍্যার ছবি

বাবার সামনে বিকিনি পরে কেক কাটলেন ইরা! ভাইরাল আমির-কন‍্যার ছবি

বিকিনি পরে জন্মদিন পালন! ইরা খানের ছবি দেখে সমালোচনার ঢেউ শুরু হয়েছে সোশ‍্যাল মিডিয়ায়। বাবা, মায়ের সামনে লজ্জা শরমের মাথা খেয়ে বিকিনি পরে কেক কেটেছেন ইরা। মেয়েকে সঠিক শিক্ষা দিতে পারেননি অভিনেতা, এমনি দাবি করছেন নেটিজেনরা।
 
২৫ এ পা দিয়েছেন ইরা। আমির খানের প্রথম পক্ষের স্ত্রী রীনা দত্তের মেয়ে তিনি। ২৫ তম জন্মদিনে অভিনব পার্টির আয়োজন করেছিলেন তিনি। বার্থডে গার্ল ইরা সহ বাকি অতিথিরাও ছিলেন সুইমস‍্যুটে। সুইমিং পুলে ভাসতে ভাসতেই জন্মদিন সেলিব্রেট করেছেন ইরা।

হলুদ, নীল স্ট্রাইপ বিকিনি পরে সেজেছিলেন ইরা। কেক কাটার সময়েও পোশাক পরিবর্তন করার প্রয়োজন মনে করেননি তিনি। বিকিনি পরেই ফুঁ দিয়েছেন মোমবাতিতে। পাশে খালি গায়ে শর্টস পরে দেখা গেল আমির ও তাঁর দ্বিতীয় পক্ষের ছেলে আজাদকেও। ছিলেন রীনা দত্ত।

পার্টিতে আলাদা করে নজর কেড়েছেন ইরার প্রেমিক নূপুর শিখরে। জলের মধ‍্যে প্রেমিককে জড়িয়ে ধরে ছবি তুলেছেন ইরা। শুধু তাই নয়, সৎ মা কিরণ রাওকেও দেখা গেল পুলের জলে ইরার সঙ্গে ছবি তুলতে। সব মিলিয়ে দুই পক্ষকে নিয়েই পার্টিতে মেতেছিলেন আমির।

কিন্তু নেটিজেনরা তীব্র সমালোচনা শুরু করেছেন ইরা সহ গোটা খান পরিবারের। এ কেমন সেলিব্রেশন? বাবার সামনেই বিকিনি পরে নির্লজ্জের মতো ঘুরে বেড়াচ্ছে ইরা! সংষ্কৃতি নষ্ট করছেন বলে অভিযোগ করেছেন নেটনাগরিকরা। একজনের কটাক্ষ, যুগ যে সত‍্যিই এগিয়েছে তার প্রমাণ এতদিনে পাওয়া গেল‌। এই পোশাকে জন্মদিন পালন! ভাবাই যায় না।

বলিউডে এখনো অভিষেক করেননি ইরা। যদিও সোশ‍্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন তিনি। বহুবার বহু বিতর্ক, সমালোচনার সম্মুখীন হতে হয়েছে তাঁকে। কোনো না কোনো বিষয়ে প্রায়ই সংবাদ শিরোনামে উঠে আসে ইরার নাম।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status