ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ ৮ বৈশাখ ১৪৩৩
বগুড়ারায় অস্ত্রের মুখে গৃহবধূকে ধর্ষণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 1 June, 2022, 10:55 AM

বগুড়ারায় অস্ত্রের মুখে গৃহবধূকে ধর্ষণ

বগুড়ারায় অস্ত্রের মুখে গৃহবধূকে ধর্ষণ

বগুড়ার শেরপুরে ঘরে ঢুকে অস্ত্রের মুখে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১ জুন) সকালে শেরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (৩১ মে) দুপুরে এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে শেরপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

গ্রেপ্তারকৃত ব্যক্তি উপজেলার খামারকান্দি ইউনিয়নের শুভগাছা মধ্যপাড়া গ্রামের বাবলু মিয়ার ছেলে রনি হোসেন (২১)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শনিবার (২৮ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার শুভগাছা মধ্যপাড়া গ্রামের প্রতিবন্ধী কাওছার প্রামাণিকের স্ত্রী ঘরের দরজা খুলে বাড়ির পাশের টিউবওয়েলে পানি আনতে যান। এই সুযোগে প্রতিবেশী রনি প্রাচীর টপকে বাড়ির ভেতর গিয়ে গৃহবধূর ঘরে ঢুকে পড়েন। এ সময় ভুক্তভোগী গৃহবধূ ঘরে এলে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে ভুক্তভোগী গৃহবধূকে ধর্ষণ করে রনি। পরে গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন এলে দ্রুত পালিয়ে যান রনি।

শেরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ মামলা দায়ের করেছেন। এরপর অভিযুক্ত ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৩১ মে) বিকেলে তাকে বগুড়ায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

তিনি আরও বলেন, ভুক্তভোগী গৃহবধূর ডাক্তারি পরীক্ষার জন্য বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status