|
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ভিডিও শুভেচ্ছা বার্তা আহবান
নতুন সময় ডেস্ক
|
![]() আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ভিডিও শুভেচ্ছা বার্তা আহবান সাধারন মানুষের পাশে থেকে সকল চড়াই-উৎরাই পার করে এ বছরের ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগ পালন করতে যাচ্ছে ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী। তাই সব সময় তারুণ্যকে অগ্রাধিকার দেয়া বাংলাদেশ আওয়ামী লীগ দেশের তরুণদের কাছে আওয়ামী লীগের কাছে তারুণ্যের প্রত্যাশা নিয়ে শুভেচ্ছা বার্তা আহবান করেছে। আপনি যদি আগ্রহী হয়ে থাকেন তবে আপনার মোবাইল ফোনে ভিডিও করে পাঠিয়ে দিন opinion@albd.org এই ঠিকানায়। বিষয়বস্তুর উপর প্রাসঙ্গিক শুভেচ্ছা বার্তা থেকে নির্বাচিত কিছু ভিডিও বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউবে প্রকাশ করা হবে। শুভেচ্ছা বার্তার বিষয়বস্তু - করোনা মোকাবেলায় বাংলাদেশ আওয়ামী লীগের পদক্ষেপ - গত ১৩ বছরে বাংলাদেশ আওয়ামী লীগের সাফল্য ও ব্যার্থতা - আওয়ামী লীগের কাছে তরুণদের প্রত্যাশা - সরকারের বিভিন্ন কাজের মূল্যায়ন - দেশকে এগিয়ে নিতে তরুণদের পরামর্শ - আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে গৃহহীনদের জন্য ঘর নির্মান - চলমান মেগাপ্রকল্পসমূহ যেমন পদ্মাসেতু, কর্ণফুলী টানেল, মেট্রোরেল, পায়রা বন্দর ইত্যাদি নিয়ে আপনার মতামত - আন্তর্জাতিক পরিমণ্ডলে বর্তমান বাংলাদেশের সুদৃঢ় অবস্থান ও মর্যাদা - আপনার এলাকার বিভিন্ন উন্নয়ন, চলমান কার্যক্রম, সেবা নিয়ে মতামত শুভেচ্ছা বার্তা পাঠানোর শেষ সময়- ১৫ জুন, ২০২২ ক্যামেরা, মোবাইল বা ট্যাব এ ভিডিও করে মেইল করতে পারেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
