ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
শ্রীপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ১০ লাখ টাকার সংস্কার কাজের উদ্বোধন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 31 May, 2022, 4:04 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 31 May, 2022, 4:21 PM

শ্রীপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ১০ লাখ টাকার সংস্কার কাজের উদ্বোধন

শ্রীপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ১০ লাখ টাকার সংস্কার কাজের উদ্বোধন

বাগমারার শ্রীপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার অবকাঠামো সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ৩১ মে, সকালে এমপি ইঞ্জিনিয়ার এনামুল হকের পক্ষে স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত থেকে এ কাজের উদ্বোধন করেন।  

চলতি অর্থ বছরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে রাজশাহী-৪ বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক প্রতিষ্ঠানের সংস্কার কাজের জন্য দশ লাখ টাকা বরাদ্দ করেন।  

এরপর ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে আজ সকালে মাদ্রাসার অবকাঠামোগত সংস্কার কাজের এই উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা আওয়ামী লীগের সদস্য লোকমান আলী, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ইউসুফ আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক প্রভাষক জিল্লুর রহমান, মাদ্রাসার সুপারিটেনডেন্ট মাওলানা ইসরাইল হোসেন সরদার, শিক্ষক আলতাফ হোসেন, মাওলানা হাফিজুর রহমানসহ প্রমুখ।

এ সংস্কার কাজের মধ্য দিয়ে শ্রীপুরের কেন্দ্রীয় এই প্রতিষ্ঠানটির প্রথম পাকা ভবন নির্মাণ হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status