ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
চিরকুট লিখে ফেলে গেল র‍্যাবের অস্ত্র
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 30 May, 2022, 6:09 PM

চিরকুট লিখে ফেলে গেল র‍্যাবের অস্ত্র

চিরকুট লিখে ফেলে গেল র‍্যাবের অস্ত্র

চট্টগ্রামের মিরসরাইয়ে র‍্যাব সদস্যদের মারধরের সময় ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। বারৈয়ারহাট পৌরসভার পশ্চিম জামালপুর এলাকা থেকে গতকাল রোববার (২৯ মে) ভোরে অস্ত্রটি উদ্ধার করা হয়। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) খাইরুল আলম।

তিনি বলেন, বারৈয়ারহাট পৌরসভার পশ্চিম জামালপুর এলাকা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। তবে এই সময় কাউকে আটক করা যায়নি।

ওসি নুর হোসেন মামুন বলেন, র‍্যাবের ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধারে শনিবার একটি সভা করে ২৪ ঘণ্টার সময় দিয়েছিলাম আমি। ভোরে এক ব্যক্তি আমাকে ফোন দিয়ে বললেন, অজ্ঞাতপরিচয় একজন তাকে ফোন করে জানিয়েছেন পশ্চিম জামালপুরে হাসা বাবুল নামের এক ব্যক্তির বাড়ির সামনে অস্ত্রটি আছে।

তিনি আমাকে জানানোর পর পৌনে ৫টার দিকে ওই এলাকা থেকে অস্ত্রটি উদ্ধার করি আমরা। সেখানে একটি চিরকুটও ছিল। চিরকুটে লিখেছে ঘটনার সময় অস্ত্রটি পেয়ে না বুঝে সে নিয়ে নেয়। এই জন্য সে ক্ষমা প্রার্থনা করেছে।

আদালতের অনুমতি সাপেক্ষে আইনি প্রক্রিয়ায় অস্ত্রটি র্যা বকে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

বুধবার মাগরিবের নামাজের পর চিহ্নিত দুই মাদক কারবারিকে ধরতে গিয়ে হামলার শিকার হয়ে র‍্যাব সদস্য শামীম কাউসার, সিপাহি মোখলেসুর রহমান ও সোর্স মো. পারভেজ আহত হন।

র‍্যাব-৭-এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার রাত সাড়ে ৯টার দিকে হামলার বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের প্রথমে বারৈয়ারহাটের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে পাঠানো হয় ফেনী জেনারেল হাসপাতালে। গুরুতর আহত দুজনকে রাতেই হেলিকপ্টারে করে ঢাকায় পাঠানো হয়।

এর দুই দিন পর মিরসরাই ও ফেনীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১৩ জনকে আটক করা হয়। পরে হামলার ঘটনায় ৩টি মামলা করে আটক আসামিদের পুলিশে দেয় বাহিনীটি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status