ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
ইউসিবি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের সহায়তায় এক মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 29 May, 2022, 7:48 PM

ইউসিবি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের সহায়তায় এক মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

ইউসিবি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের সহায়তায় এক মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) ২৯ মে, বাংলাদেশ ব্যাংকের সহায়তায় এসইআইপি প্রকল্পের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির আওতায় যশোরে এসএমই সেগমেন্টের নতুন উদ্যোক্তাদের জন্য এক মাসব্যাপী নিবিড় প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেছে।

দেশে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নসহ নতুন এসএমই-এর অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিশ্চিত করার জন্য এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ইউসিবি নতুন প্রশিক্ষিত উদ্যোক্তাদের ব্যবসার উন্নয়নের জন্য ঋণ সুবিধা প্রদান করবে।  

এস এম হাসান রেজা, নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংক, খুলনা অফিস এবং সৈয়দ ফরিদুল ইসলাম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিআরও, ইউসিবি যৌথভাবে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মোঃ আরিফুজ্জামান, অতিরিক্ত পরিচালক, এসএমই ও এসপিডি, বাংলাদেশ ব্যাংক; মোহাম্মদ জাহিদ ইকবাল, যুগ্ম পরিচালক, বাংলাদেশ ব্যাংক; মোঃ মহসিনুর রহমান, এসএমই প্রধান, ইউসিবি; ফকির আকতারুল আলম, খুলনা ও ফরিদপুর অঞ্চল প্রধান ইউসিবি; মোহাম্মদ মাসুদ রায়হান, লার্নিং ও ডেভেলপেন্ট প্রধান, ইউসিবি সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাবৃন্দ।




পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status