ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
ভারত থেকে এলেন ১৯ জন, বাংলাদেশ থেকে গেলেন ৪৫ যাত্রী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 29 May, 2022, 4:38 PM
সর্বশেষ আপডেট: Sunday, 29 May, 2022, 5:16 PM

ভারত থেকে এলেন ১৯ জন, বাংলাদেশ থেকে গেলেন ৪৫ যাত্রী

ভারত থেকে এলেন ১৯ জন, বাংলাদেশ থেকে গেলেন ৪৫ যাত্রী

করোনাভাইরাসের কারণে প্রায় ২৬ মাস বন্ধ থাকার পর খুলনা-কলকাতা রুটে আবার শুরু হয়েছে যাত্রীবাহী ট্রেন ‘বন্ধন এক্সপ্রেস’ চলাচল।


রোববার সকাল ৭টা ১০ মিনিটে ১৯ জন যাত্রী নিয়ে ছেড়ে এসে ট্রেনটি খুলনা রেল স্টেশনে পৌঁছায় দুপুর সাড়ে ১২টায়। এক ঘণ্টা পর দুপুর দেড়টায় ট্রেনটি ৪৫ জন যাত্রী নিয়ে ছেড়ে যায় কলকাতার উদ্দেশে। এটি পৌঁছানোর কথা বিকাল ৬টা ১০ মিনিটে।


খুলনা রেলওয়ে স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার জানান, করোনার প্রকোপ শুরু হওয়ার পর ২০২০ সালের ১৫ মার্চ খুলনা-কলকাতা রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। এখন থেকে সপ্তাহের রোববার ও বৃহস্পতিবার এই রুটে আগের মতো ট্রেন চলাচল করবে। ট্রেনটিতে যাত্রীবাহী আটটি বগিসহ মোট বগি রয়েছে ১০টি। টিকিটের মূল্য এসি চেয়ার এক হাজার ৫৩৫ টাকা এবং এসি কেবিন দুই হাজার ৫৫ টাকা। অনলাইনে নয়, কাউন্টার থেকে কিনতে হবে টিকিট।

তিনি জানান, ২০১৭ সালের ১৬ নভেম্বর এই রুটে ট্রেন চলাচল শুরু হয়েছিল। এই রুটের দূরত্ব ১৭৫ কিলোমিটার। ট্রেনটির আটটি বগিতে আসন রয়েছে ৪৫৬টি। এরমধ্যে এসি কেবিন ১৪৪টি এবং এসি চেয়ার ৩১২টি।

যাত্রীরা জানান, আবার সরাসরি ট্রেন চলাচল শুরু হওয়ায় দুর্ভোগ কমবে এই রুটের যাত্রীদের।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status