ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
জিয়ার মৃত্যুবার্ষিকীর আলোচনায় হাততালি, বিরক্ত ফখরুল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 29 May, 2022, 4:30 PM

জিয়ার মৃত্যুবার্ষিকীর আলোচনায় হাততালি, বিরক্ত ফখরুল

জিয়ার মৃত্যুবার্ষিকীর আলোচনায় হাততালি, বিরক্ত ফখরুল

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির উদ্যোগে দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা চলছে।

রোববার (২৯ মে) বিকেল ৩টার দিকে জাতীয়তাবাদী ওলামা দলের সদস্য সচিব প্রিন্সিপ্যাল মাওলানা নজরুল ইসলাম দোয়া ও মোনাজাত করে এ আলোচনার সূচনা করেন।

মোনাজাত শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সামনে উপবিষ্ট দলীয় নেতাকর্মীরা স্লোগান ও হাততালি শুরু করেন।

আলোচনা সভার সঞ্চালক বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বার বার অনুরোধ জানান আপনারা আজকের অনুষ্ঠানে স্লোগান দেবেন না। কিন্তু নেতাকর্মীরা তার বারণ না শুনে স্লোগান দিচ্ছিলেন।

এ সময় মঞ্চে বসে থাকা দলীয় মহাসচিব ও আলোচনা সভার সভাপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের উদ্দেশে বলেন, তোমরা এখানে কেন এসেছো সেটা বুঝতে হবে। আমরা এখানে আমাদের প্রয়াত চেয়ারম্যানের স্মরণে আলোচনা শুনবো। তোমরা কেন স্লোগান দাও, কেন হাতে তালি দাও?

মহাসচিবের নিষেধের পরও বক্তাদের বক্তব্য শেষ হতেই দলীয় নেতাকর্মীদের স্লোগান দিতে দেখা গেছে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status