ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
বসুন্ধরা মাল্টি ট্রেডিং'র বার্ষিক ব্যবসায় সহযোগী সম্মেলন অনুষ্ঠিত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 28 May, 2022, 3:23 PM

বসুন্ধরা মাল্টি ট্রেডিং'র বার্ষিক ব্যবসায় সহযোগী সম্মেলন অনুষ্ঠিত

বসুন্ধরা মাল্টি ট্রেডিং'র বার্ষিক ব্যবসায় সহযোগী সম্মেলন অনুষ্ঠিত

সাগরভূমি কক্সবাজারে অনুষ্ঠিত হয়ে গেলো বসুন্ধরা মাল্টি ট্রেডিং লিমিটেড (বিএমটিএল)-এর কয়লা ও পাথর ব্যবসার 'বার্ষিক ব্যবসায় সহযোগী সম্মেলন-২০২২'। করোনা মহামারী পরবর্তী এই আয়োজনে অংশ নেন প্রতিষ্ঠানটির বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ, দেশব্যাপি নিযুক্ত পরিবেশকবৃন্দ, পরিবহন কার্যে নিবেদিত এবং ঘাট ব্যবস্থাপনায় নিয়োজিত কর্মকর্তা ও সুপারভাইজারগণ।

অনুষ্ঠানের শুরুতে বক্তৃতায় মীর্জা মুজাহিদুল ইসলাম, চীফ অপারেটিং অফিসার (সেক্টর-সি), বসুন্ধরা গ্রুপ – সম্মেলনে অংশ নেয়ার জন্য পরিবেশক ও ব্যবসা সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। দেশের বিভিন্ন ব্যবসাখাত করোনায় বিপর্যস্ত হলেও বিএমটিএল উত্তরোত্তর অগ্রগতি নিশ্চিত করেছে শুধু এর নিবেদিতপ্রাণ এক ঝাঁক তরুন কর্মকর্তা-কর্মচারী ও ত্যাগী পরিবেশকবৃন্দের কারনে, তাই তিনি সকলকে প্রাণঢালা অভিনন্দন জানান।

অনুষ্ঠানে সর্বোচ্চ অবদান রাখা ব্যবসায় সহযোগী পরিবেশক, কর্মকর্তাদের ক্রেস্ট প্রদান ও পুরস্কৃত করা হয়। এই অনুষ্ঠানে সেক্টর-সি, বসুন্ধরা গ্রুপ থেকে আরো উপস্থিত ছিলেন মোঃ তৌফিক হাসান, হেড অফ ডিভিশন (মার্কেটিং এন্ড বিজনেস ডেভেলপমেন্ট), মোঃ ইলিয়াস হোসাইন, হেড অফ ডিভিশন (অডিট), মোঃ নুরুল হুদা, হেড অফ ডিভিশন (ব্যাংকিং), মোঃ ফয়েজুর রহমান (হেড অফ পিএসএস), মাজেদুল ইসলাম (কোম্পানি সেক্রেটারি), মোখলেসুর রহমান (ডিজিএম, ট্রান্সপোর্ট), জালাল উদ্দিন (এ জি এম, সেলস) প্রমুখ।

২০১৮ সালে যাত্রা শুরু করা বসুন্ধরা গ্রুপের অন্যতম অঙ্গ-প্রতিষ্ঠান বিএমটিএল মাত্র চার বছরের কম সময়ে কয়লা ও পাথর সরবরাহের জন্য দেশের একটি সুপরিচিত ও পছন্দের নাম। বিশ্বের নামকরা উৎস থেকে সংগ্রহকৃত কয়লার গুনগত নিশ্চিত মান, পরিবহণ ব্যবস্থাপনার মুন্সিয়ানা ও সারাদেশব্যাপী নিবেদিত পরিবেশকবৃন্দের মাধ্যমে দেশের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে ও কলকারখানায় এই কয়লা ব্যবহৃত হয়ে আসছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status