ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১ মে ২০২৬ ১৮ বৈশাখ ১৪৩৩
মোমেন-জয়শঙ্করের দিল্লির বৈঠক স্থগিত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 28 May, 2022, 12:03 PM

মোমেন-জয়শঙ্করের দিল্লির বৈঠক স্থগিত

মোমেন-জয়শঙ্করের দিল্লির বৈঠক স্থগিত

বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকটি আপাতত স্থগিত করা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন শনিবার (২৮ মে) গুয়াহাটিতে সাংবাদিকদের জানিয়েছেন বৈঠকটি পরে অনুষ্ঠিত হবে।

ড. মোমেন জানান, আমি এখানে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দীর্ঘ আলোচনা করেছি। আমরা অনেক বিষয়ে আলোচনা করেছি তাই আমরা মনে করি যে, আমরা সোমবারের ( ৩০ মে) বৈঠক পিছিয়ে দিতে পারি।

পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন শুক্রবার (২৭ মে) ভারত সফরে যান। পররাষ্ট্র মন্ত্রী আসামে নদী বিষয়ক একটি আন্তর্জাতিক কনক্লেভে যোগ দিয়েছেন। আসাম থেকে দিল্লিতে যাওয়ার কথা ছিল মন্ত্রীর । দিল্লিতে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রী যৌথ পরামর্শক কমিটির সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত ছিল। তবে দিল্লির সেই বৈঠক থেকে আপাতত স্থগিত করা হয়েছে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status