ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩ মে ২০২৬ ২০ বৈশাখ ১৪৩৩
পাহাড়ে পরিত্যক্ত সেনাক্যাম্পে এপিবিএন, যা বলছে ইউপিডিএফ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 27 May, 2022, 11:54 PM

পাহাড়ে পরিত্যক্ত সেনাক্যাম্পে এপিবিএন, যা বলছে ইউপিডিএফ

পাহাড়ে পরিত্যক্ত সেনাক্যাম্পে এপিবিএন, যা বলছে ইউপিডিএফ

পাহাড়ে পরিত্যক্ত সেনাক্যাম্পে সরকারের এপিবিএন মোতায়েনের সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউনাইটেড পিপল ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।

সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমন উদ্বেগ জানিয়েছেন সংগঠনটির মুখপাত্র অংগ্য মারমা।

বিবৃতিতে তিনি বলেন, আইনশৃঙ্খলার দোহাই দিয়ে ‘পরিত্যক্ত সেনাক্যাম্পের স্থলে এপিবিএন মোতায়েন’ ক্ষমতাসীন দলের এ পদক্ষেপ ‘পার্বত্য চুক্তির লঙ্ঘন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অবৈধ ১১ দফা নির্দেশনার নতুন সংস্করণ’। সরকারের এ ধরনের পদক্ষেপে পাহাড়ি জনগণকে উৎকণ্ঠিত করে তুলেছে। কারণ এতে সরকারি মদদপুষ্ট সন্ত্রাসীগোষ্ঠী বহাল তবিয়তে থেকে অপরাধ সংঘটিত করবে। অন্যদিকে সাধারণ পাহাড়ি ও নারীরা নিরাপত্তার হুমকির সম্মুখীন হবেন বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।

বিবৃতিতে পার্বত্য চট্টগ্রামের প্রকৃত পরিস্থিতির ব্যাপারে সরকারের মিথ্যাচার ও জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপপ্রয়াসের তীব্র নিন্দা জানিয়ে ইউপিডিএফ মুখপাত্র স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে ২০১৮ সালের ১৮ আগস্ট খাগড়াছড়িতে বিজিবি সেক্টর সদর গেটের সন্নিকটে সরকার মদদপুষ্ট সশস্ত্র সন্ত্রাসীদের চাঞ্চল্যকর ৭ হত্যার ঘটনা স্মরণ করিয়ে দেন। পাহাড়ে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশ্রয় প্রশ্রয়ে খুন, গুম, অপহরণ ও চাঁদাবাজি হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

সম্প্রতি বান্দরবানের লামায় রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড ক্ষতিগ্রস্ত ম্রো ও ত্রিপুরাদের করুণ অবস্থা পরিদর্শন না করে রাঙামাটিতে নৌবিহার এবং সেনাক্যাম্পের স্থলে এপিবিএন মোতায়েনের ঘোষণাকে পাহাড়ি জনগণের সঙ্গে নিষ্ঠুর তামাশা বলেও মন্তব্য করেছেন অংগ্য মারমা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status