ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
‘ফখরুল হবেন স্বরাষ্ট্র ও এলজিআরডি মন্ত্রী’
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 27 May, 2022, 4:16 PM

‘ফখরুল হবেন স্বরাষ্ট্র ও এলজিআরডি মন্ত্রী’

‘ফখরুল হবেন স্বরাষ্ট্র ও এলজিআরডি মন্ত্রী’

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, সরকার বদল হলে বিএনপিই সরকার গঠন করবে। সরকার গঠন হলেই মির্জা ফখরুল যা চাইবেন, তাকে তা দেওয়া হবে। তবে দলের মহাসচিব হিসেবে তিনি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রিত্ব পাবেন। তার উপরন্তু তাকে স্বরাষ্ট্রমন্ত্রী পদেও বসানো হবে।

সারা দেশে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বিকালে ঠাকুরগাঁওয়ে বিএনপি আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুদু পুলিশসহ সরকারি দপ্তরের কর্মকর্তাদের হুঁশিয়ারি দিয়ে বলেন, ঠাকুরগাঁওয়ে যারা চাকরি করতে আসবেন। বুঝে শুনে আসবেন। এখান থেকে চলে গেলেই কী মুক্তি পাবেন। তা কখনো না। ধরে এনেই বিচার করা হবে। যেমনটি আওয়ামী লীগকেও বিচারের মুখোমুখি হতে হবে। হয় ছুটি নেন, তা না হলে বউ নিয়ে বিদেশ যান এমন কথাও বলেন দুদু।

বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পরই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অবস্থান।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওবায়দুল্লাহ মাসুদ, মুক্তিযোদ্ধা নুর করিম, উপজেলা বিএনপির নেতা আব্দুল হামিদ, পৌর বিএনপির সভাপতি তারেক আদনান, মহিলা দলের নেত্রী ফোরাতুন নেহার, যুবদল সভাপতি মহেবুল্লাহ আবু নুরসহ জেলার বিভিন্ন স্তরের নেতারা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status