ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
ইয়ামাহা স্যালুটো বাইকে ৫ হাজার টাকা ক্যাশব্যাক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 27 May, 2022, 12:55 PM

ইয়ামাহা স্যালুটো বাইকে ৫ হাজার টাকা ক্যাশব্যাক

ইয়ামাহা স্যালুটো বাইকে ৫ হাজার টাকা ক্যাশব্যাক

মে অফারে স্যালুটো মোটরসাইকেলে ৫ হাজার টাকা ক্যাশব্যাক দিচ্ছে ইয়ামাহা। অফারে এখন কেনা যাবে ১ লাখ ২৪ হাজার টাকায়। অফার চলবে ৩১ মে পর্যন্ত।

ইয়ামাহা স্যালুটো মডেলের বাইকে রয়েছে ১২৫ সিসির ইঞ্জিন। এই ইঞ্জিন ৭০০০ আরপিএমে ৮.১৮ বিএইচপি শক্তি উৎপাদন করতে পারে। ৪৫০০ আরপিএমে টর্ক ১০.১ নিউটন মিটার।
 
ইয়ামাহা দাবি করছে এর টপ স্পিড ঘণ্টায় ৯৮ কিলোমিটার। প্রতি লিটার জ্বালানিতে মাইলেজ মিলবে ৬৫ কিলোমিটার।

১১৩ কেজি ওজনের এই বাইক বাংলাদেশে বেশ জনপ্রিয়। কম্পিউটার হিসেবে এটি একটি আদর্শ বাইক। এর রিসেল ভ্যালুও অত্যাধিক।

ইয়ামাহা স্যালুটো বাইকটির সামনের চাকায় ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে। পেছনে ড্রাম ব্রেক। উপয় চাকায় টিউবলস টায়ার রয়েছে।

যেকোনো বয়সীদের পছন্দের বাইক এটি। টেকসই ডিজাইনে অত্যাধুনিক ফিচার দেওয়া হয়েছে এতে।

স্যালুটো এর মার্জিত ডিজাইন ও মনোমুগ্ধকর গ্রাফিক্স সবাইকেই টানে।

বাইকটির সামনের চাকায় ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক ফর্ক সাসপেনশন। পেছনে আছে স্প্রিং লোডেড হাইড্রোলিক শক অ্যাবসর্ভার। যা চালক ও আরোহীদের আরামদায়ক ভ্রমণের নিশ্চয়তা দেয়।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status