ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
র‍্যাবের ওপর হামলা, ২ জনকে হেলিকপ্টারে আনা হচ্ছে ঢাকায়
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 26 May, 2022, 12:21 AM

র‍্যাবের ওপর হামলা, ২ জনকে হেলিকপ্টারে আনা হচ্ছে ঢাকায়

র‍্যাবের ওপর হামলা, ২ জনকে হেলিকপ্টারে আনা হচ্ছে ঢাকায়

চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারৈয়ারহাট পৌর এলাকায় অভিযান চালানোর সময় ডাকাত আখ্যা দিয়ে র‍্যাবের তিন সদস্যের ওপর হামলা চালানো হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে প্রথমে ফেনী এবং পরে সেখান থেকে হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়া হয়েছে।

বুধবার (২৫ মে) সন্ধ্যায় বারৈয়ারহাট পৌরবাজারে এ ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল এমএ ইউসুফ।

তিনি বলেন, আজ আমাদের একটি অভিযান ছিল। অভিযানের প্রথম গাড়িতে যারা ছিলেন তাদের ওপর ডাকাত বলে হামলা চালানো হয়েছে। দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের প্রথমে ফেনী পাঠিয়েছি, সেখান থেকে দুইজনকে ঢাকায় নেওয়া হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

জেলা পুলিশের মিরসরাই সার্কেলের এসপি লাবীব আব্দুল্লাহ বলেন, আজ সন্ধ্যায় র‍্যাবের তিন সদস্যের ওপর স্থানীয়রা হামলা চালিয়েছে। আমরা ঘটনাস্থলে আছি।

এ বিষয়ে র‍্যাব-৭ এর সদর কোম্পানী কমান্ডার ও সহকারী পুলিশ সুপার তাহিয়াত চৌধুরী বলেন, ঘটনা শুনে চট্টগ্রাম থেকে র‍্যাবের একটি টিম মিরসরাইয়ের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

স্থানীয়রা জানান, আজ সন্ধ্যায় বারৈয়ারহাট পৌর বাজারের উত্তর পাশে একটি গাড়ি আটক করে তিন জনকে পিটিয়ে আহত করা হয়। এ সময় অন্য একটি গাড়িতে র‍্যাবের পোশাক পরিহিত কয়েকজন এসে দুজনকে উদ্ধার করে নিয়ে যায়। আরেক জনকে জোরারগঞ্জ থানা পুলিশ উদ্ধার করে নিয়ে গেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status